রাজধানীতে পুলিশ কর্মকর্তা হত্যা ও হোসেনী দালানে গ্রেনেড হামলার সঙ্গে জড়িত ছিলো ইসলামী ছাত্র শিবির। তদন্তকারীরা জানিয়েছেন আরও নাশকতা ঘটনাতে রাজধানীতে তৎপর রয়েছে শিবিরের আরও কয়েকটি স্কোয়াড ।
রাজধানীর পর্বতা সিনেমা হলের কাছে দারুস সালাম চেকপোস্টে যেখানে তল্লাশির সময় ছুরিকাঘাতে নিহত হন পুলিশ কর্মকর্তা ইব্রাহিম মোল্লা দুপুরে সেই ঘটনাস্থল ও আশপাশের এলাকা পরিদর্শন করেন একজন ডিআইজির নেতৃত্বে গঠিত তদন্ত কমিটি। পরে কথা বলেন সাংবাদিকদের সঙ্গে। জানান হত্যাকাণ্ডে শিবিরের সম্পৃক্তার কথা।
ডিএমপির অতিরিক্ত কমিশনার শেখ মারুফ হাসান বলেন, আমরা যতোটুকু তদন্ত করেছি তাতে পেয়েছি যে পালিয়ে গেছে সে বগুড়া জেলার ছাত্র শিবিরের নেতা ও সভাপতি এনামূল হক কামাল।
কমিটি স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলেছে এবং কিছু তথ্য উপাত্ত সংগ্রহ করেছে বলে শেখ মারুফ হাসান জানান, তারা আরো নাশকতা ঘটানোর পরিকল্পনা করছে। সবকিছু বিবেচনা করে আমরা আমাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছি।
একই কমিটি পরে যান হোসেনী দালার ইমামবাড়ায় গ্রেনেড হামলাস্থলে। সেখানে কথা বলেন কর্মকর্তাদের সঙ্গে। জানান,পুলিশ কর্মকর্তাকে যে সন্ত্রাসী গ্রুপ হত্যা করেছে তারাই গ্রেনেড হামলা করেছে হোসেনী দালানে।






