চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পুলিশ সুপার দেওয়ান লালনের কথায় মিজানের ‘যত দূরে যাও’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৫০ অপরাহ্ন ১০, আগস্ট ২০২১
বিনোদন
A A
মিজান ও দেওয়ান লালন

মিজান ও দেওয়ান লালন

পুলিশ সুপার হলেও গানের প্রতি আলাদা ভালোবাসা দেওয়ান লালন আহমেদের। প্যাশনের জায়গা থেকে গত কয়েক বছরে তিনি পাঁচ শতাধিক গান লিখেছেন। সেই ধারাবাহিকতায় নতুন গান লিখলেন দেওয়ান লালন, গানটি নাম ‘যত দূরে যাও’।

এ গানটিতে কণ্ঠ দিয়েছেন ব্যান্ডসংগীত তারকা মিজান রহমান। এই গানের মাধ্যমে দ্বিতীয়বার দেওয়ান লালনের কথায় গাইলেন জনপ্রিয় এ রকস্টার। এর আগে দেওয়ান লালনের ‘বীরাঙ্গণা’ শিরোনামের একটি গান গেয়ে প্রশংসা অর্জন করেছিলেন মিজান।

‘যত দূরে যাও’ গানের সুর ও সঙ্গীত আয়োজন করেছেন রাজীব হোসাইন। ভিডিও নির্মাণ করেছেন জনপ্রিয় মিউজিক ভিডিও নির্মাতা চন্দন রয় চৌধুরী। ভিডিওতে দেখা যাবে মডেল প্রীতি আলভী ও সাগর আহমেদকে। গানটি ১১ আগস্ট ধ্রুব মিউজিক স্টেশনের ইউটিউব উন্মুক্ত হবে বলে জানান গীতিকার দেওয়ান লালন।

ধ্রুব মিউজিক স্টেশনের কর্ণধার জনপ্রিয় কণ্ঠশিল্পী ধ্রুব গুহ বলেন, শত ব্যস্ততার মাঝেও লালন ভাইয়ের সংস্কৃতির চর্চা আমাকে মুগ্ধ করে। তার লেখা প্রতিটি গানে তিনি যেটা বলতে চান তা স্পস্ট ফুটে ওঠে। ‘যতদূরে যাও’ এর জন্য আমার শুভ কামনা থাকবে। আমার বিশ্বাস, পূর্বের মতো এবারও মিজানের নতুন এ গানটি শ্রোতা দর্শক পছন্দ করবেন।

এর আগে দেওয়ান লালন আহমেদের লেখা ‘মায়ের নেই কোনো বিকল্প’ গানটি এই ধ্রুব মিউজিক স্টেশন থেকে প্রকাশিত হয়। গানটির ভিডিও নির্মাণের জন্য নির্মাতা চন্দন রায় চৌধুরী চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড ২০২০ সেরা ভিডিও নির্মাতার পুরস্কার পেয়েছিলেন।

‘যত দূরে যাও’ ও ‘মায়ের নেই কোনো বিকল্প’সহ গীতিকবি দেওয়ান লালনের মোট ছয়টি গান ধ্রুব মিউজিক স্টেশন থেকে রিলিজ হয়েছে। অন্য চারটি গান হলো- ‘বীরাঙ্গনা’, ‘পঁচিশে মার্চ’, ‘পাসওয়ার্ড’ ও ‘শেখ সাহেব’। এর মধ্যে প্রথম গানটি গেয়েছেন মিজান, দ্বিতীয়টি ও তৃতীয়টি লুমিন এবং চতুর্থ গানটি গেয়েছেন প্রিন্স রুবেল।

Reneta

গান ছাড়াও পুলিশ সুপার ও গীতিকার দেওয়ান লালন আহমেদের এ পর্যন্ত সাতটি বইও প্রকাশিত হয়েছে। লেখক হিসেবেও তার বেশ পরিচিতি রয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: দেওয়ান লালনধ্রুব মিউজিক স্টেশনপুলিশ সুপারমিউজিক ভিডিওরকস্টার
শেয়ারTweetPin

সর্বশেষ

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি আলোচনা

এপ্রিল ১১, ২০২৬

কুমিরের মুখে কুকুর, ইচ্ছাকৃত নাকি দুর্ঘটনা?

এপ্রিল ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র-ইরান বৈঠকের দিকে তাকিয়ে সারাবিশ্ব, আলোচনায় যেসব বিষয়

এপ্রিল ১১, ২০২৬

কোন রান খরচ না করেই পাঁচ উইকেট মাহিনের

এপ্রিল ১১, ২০২৬

গুরুতর অসুস্থ আশা ভোঁসলে, হাসপাতালে ভর্তি

এপ্রিল ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT