চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পুলিশ সদস্যদের আবাসন ব্যবস্থা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:২৮ অপরাহ্ন ১১, এপ্রিল ২০১৭
অর্থনীতি
A A

পুলিশের সব সদস্যদের জন্য পরিপূর্ণ আবাসন ব্যবস্থা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় উদ্যোগ নেয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশের যেসব এলাকায় এখনও পুলিশের প্রয়োজনীয় আবাসন ব্যবস্থা নেই, সেসব এলাকার জন্য আলাদা করে প্রকল্প না নিয়ে সব এলাকার জন্য একসাথে একবারে বড় প্রকল্প গ্রহণ করতে বলেছেন প্রধানমন্ত্রী।

মঙ্গলবার রাজধানীর শেরেবাংলানগর এনইসি সম্মেলনকক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) এর এক বৈঠকে ৮টি উন্নয়ন প্রকল্পের চূড়ান্ত অনুমোদনসহ এমন নির্দেশ ‍দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

একনেকের এ বৈঠকে তিন হাজার ২৮৯ কোটি ৪৩ লাখ টাকার ৮টি উন্নয়ন প্রকল্পের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে।

একনেকে অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে উপকূলীয় শহর পরিবেশগত অবকাঠামো প্রকল্প (সংশোধিত), এটি বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে ১ হাজার ৫৭ কোটি ৫১ লাখ টাকা। জলবায়ু পরিবর্তনজনিত অভিঘাতে ঝুুঁকিপ্রবণ উপকূলীয় এলাকায় সরকারিভাবে যেসব আশ্রয়কেন্দ্র নির্মাণ করা হবে, এই ভবনের ছাদের পানি ধরে রাখার জন্য ভবনের সাথে জলাধার নির্মাণ করতে বলেছেন প্রধানমন্ত্রী, যাতে জলাধারে বৃষ্টির পানি ধরে ব্যবহার করা যায়।

বৈঠক পরবর্তী সংবাদ সম্মেলনে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল প্রকল্প সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন। পরিকল্পনামন্ত্রী জানান, রাজশাহী মহানগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তার উন্নয়ন প্রকল্পের  ব্যয় ধরা হয়েছে ১৭২ কোটি ৯৮ লাখ টাকা। গুরুত্বপূর্ণ আঞ্চলিক মহাসড়ক যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীতকরণ প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৫৯৯ কোটি ৭৪ লাখ টাকা। গুরুত্বপূর্ণ আঞ্চলিক মহাসড়ক যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীতকরণ প্রকল্প, এর ব্যয় ধরা হয়েছে ৪৭৬ কোটি ৩৯ লাখ টাকা। গুরুত্বপূর্ণ আঞ্চলিক মহাসড়ক যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীতকরণ প্রকল্প, এর ব্যয় ধরা হয়েছে ৫৯৮ কোটি ১০ লাখ টাকা। কিশোরগঞ্জ-করিমগঞ্জ-চামড়াঘাট- মিঠামইন সড়ক উন্নয়ন প্রকল্প, এর ব্যয় ধরা হয়েছে ১৩২ কোটি ৫৩ লাখ টাকা। বরিশাল মেট্রোপলিটন ও খুলনা জেলা পুলিশ লাইন নির্মাণ প্রকল্প, এর ব্যয় ধরা হয়েছে ১৫২ কোটি ১০ লাখ টাকা। ময়মনসিংহ ও গোপালগঞ্জ দুটি স্বয়ংসম্পূর্ণ ১০ কিলোওয়াট এফ. এম বেতার কেন্দ্র স্থাপন প্রকল্প, এর ব্যয় ধরা হয়েছে ১০০ কোটি ৮ লাখ টাকা।

এর মধ্যে সরকারি তহবিল থেকে পাওয়া যাবে দুই হাজার ৪১২ কোটি ৪৪ লাখ টাকা, বাস্তবায়নকারী সংস্থা নিজস্ব তহবিল থেকে যোগান দেবে ৩৪ কোটি ৫৯ লাখ টাকা এবং বৈদেশিক সহায়তা থেকে ৮৪২ কোটি ৪০ লাখ টাকা পাওয়া যাবে।

Reneta

বৈঠকে মন্ত্রীবর্গ, প্রতিমন্ত্রীগণ ও সংশ্লিষ্ট সচিববৃন্দ উপস্থিত ছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: উন্নয়ন প্রকল্পপ্রধানমন্ত্রী-একনেক সভা
শেয়ারTweetPin

সর্বশেষ

রেকর্ড আটবার সেমিতে ম্যানসিটি, হালান্ডের মৌসুম ‘যথেষ্ট ভালো ছিল না’

এপ্রিল ৫, ২০২৬

‘মঙ্গল’ বা ‘আনন্দ’ নয় এবার হবে ‘বৈশাখী শোভাযাত্রা’

এপ্রিল ৫, ২০২৬

কনকচাঁপাকে আজীবন সম্মাননা, বিশেষ সম্মাননা পাচ্ছেন কাঙ্গালিনী সুফিয়া

এপ্রিল ৫, ২০২৬

যশোরে এক রাতের চুরিতে অনিশ্চয়তায় ৬শ’ বিঘা জমির ধান চাষ

এপ্রিল ৫, ২০২৬
অস্কার

হৃদরোগের কারণে অবসর নিলেন ব্রাজিলের অস্কার

এপ্রিল ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT