চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পুলিশ-র‍্যাবের বিরুদ্ধে অভিযোগ তদন্তের তাগিদ দিলো ব্রিটেন

পান্থ রহমানপান্থ রহমান
৪:১৫ পূর্বাহ্ন ২০, জানুয়ারি ২০১৬
বাংলাদেশ
A A

বাংলাদেশের আইন-শৃংখলা বাহিনীর নামে অভিযোগগুলো খতিয়ে দেখার আহ্বান জানিয়েছেন বৃটিশ হাইকমিশনার অ্যালিসন ব্লেক। গণমাধ্যমে প্রকাশিত আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে মানবাধিকার লঙ্ঘন প্রসঙ্গে ব্রিটেনের অবস্থান স্পষ্ট করেন নতুন হাইকমিশনার।

তিনি জানান, বাংলাদেশের গণতন্ত্র এবং নির্বাচন নিয়ে কিছুদিন আগে প্রশ্ন থাকলেও সম্প্রতি স্থানীয় সরকার নির্বাচন অংশগ্রহণমূলক হয়েছে বলে মনে করে ব্রিটেন।

পাকিস্তানের পাঠ চুকিয়ে ব্রিটিশ হাইকমিশনার হিসেবে ক’দিন আগেই বাংলাদেশে পা রেখেছেন অ্যালিসন ব্লেক। মঙ্গলবার রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ করার পরদিনই মুখোমুখি হন সাংবাদিকদের।

দু’ দেশের সম্পর্কের নানা বিষয়ে কথা বলতে গিয়ে প্রশংসা করলেন প্রায় ৫ লাখ বাংলাদেশি ব্রিটিশের। নিরাপত্তা, বাণিজ্য ও বিনিয়োগের পাশাপাশি কথা বললেন বাংলাদেশের গণতান্ত্রিক পরিস্থিতি নিয়ে।

ব্রিটিশ হাইকমিশনার অ্যালিসন ব্লেক বলেন, বাংলাদেশের সর্বশেষ সংসদ নির্বাচনে সবার অংশগ্রহণ করা নিয়ে আমাদের শঙ্কা ছিলো এটা সত্যি। ব্রিটেন স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সচরাচর কোনো মন্তব্য করে না। তবে আমি যতটুকু জেনেছি এই নির্বাচনে সবার অংশগ্রহণের পথ খোলা ছিলো। নির্বাচনে হস্তক্ষেপও হয়নি বললেই চলে। এধরণের গণতান্ত্রিক চর্চায় ব্রিটেন সবসময় বাংলাদেশের সঙ্গে আছে’।

স্থিতিশীল, নিরাপদ এবং উন্নয়নশীল বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকার অঙ্গীকার করেন নতুন হাইকমিশনার।

Reneta

অ্যালিসন ব্লেক বলেন,‘ আমরা বাংলাদেশের উন্নয়নের স্বার্থে মানবাধিকার লঙ্ঘনের মতো বিষয়গুলোকে গুরুত্ব দেই। কয়েকদিন ধরেই গণমাধ্যমে নিরাপত্তবাহিনীর বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ উঠছে। কর্তৃপক্ষের উচিৎ বিষয়গুলোকে খতিয়ে দেখা’।বাংলাদেশে ব্রিটিশ বিনিয়োগ বাড়ানোর ক্ষেত্রে নিজের পরিকল্পনার কথা জানানোর পাশাপাশি ব্লেক জানান, বাংলাদেশের জন্য ব্রিটেনের ভিসা নীতির কোনো পরিবর্তন হয়নি।

Jui  Banner Campaign
ট্যাগ: ব্রিটিশ হাইকমিশনার
শেয়ারTweetPin

সর্বশেষ

ভারত-পাকিস্তান ম্যাচ হচ্ছে, যা বললেন বিসিসিআই সহ-সভাপতি

ফেব্রুয়ারি ১০, ২০২৬

নির্বাচনের ছুটিতে এটিএম বুথে পর্যাপ্ত অর্থ সরবরাহের নির্দেশ

ফেব্রুয়ারি ১০, ২০২৬

দেশে আবারও ভূমিকম্প

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

দীপু দাসের পরিবারকে আর্থিক ও বাড়ি নির্মাণ সহায়তা দেবে সরকার

ফেব্রুয়ারি ১০, ২০২৬

পাকিস্তানের ‘ইউ টার্নের’ পর যা বললেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট

ফেব্রুয়ারি ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT