চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পুলিশ পরিবারের মেধাবী সন্তানদের জন্য ডিএমপি শিক্ষাবৃত্তি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:২০ অপরাহ্ণ ২১, অক্টোবর ২০১৭
শিক্ষা
A A
পুলিশ ও শিক্ষার্থী ডিএমপি শিক্ষাবৃত্তি অনুষ্ঠানে অংশগ্রহণ. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকা মেট্রোপলিটন পুলিশ পরিবারের মেধাবী সন্তানদের এই প্রথম দেয়া হলো ডিএমপি’র শিক্ষাবৃত্তি। অনুষ্ঠানে ডিএমপি কমিশনার মোঃ আছাদুজ্জামান মিয়া বলেন: ডিএমপি’র নিম্ন পদস্থ সদস্যদের মেধাবী সন্তানদের উচ্চশিক্ষা লাভে উদ্বুদ্ধ করার লক্ষ্যে এ শিক্ষাবৃত্তি।

শনিবার রাজারবাগ শহীদ এসআই শিরু মিয়া মিলনায়তনে দুপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান করার মধ্যদিয়ে আনুষ্ঠানিকভাবে চালু হয় ডিএমপি’র শিক্ষাবৃত্তি।

আছাদুজ্জামান মিয়া বলেন: ডিএমপি’র ৩৪ হাজার সদস্যের অধিকাংশ নিম্নপদস্থ হওয়ায় তাদের বেতন অনেক কম। কম বেতনে নিজের পরিবারের খরচ মিটিয়ে সন্তানদের লেখাপড়ার খরচ যোগাতে হিমশিম খেতে হয়। আমরা জানি তাদের সন্তানেরা অত্যন্ত মেধাবী কিন্তু তাদের আর্থিক সমস্যার কারনে ভাল শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হতে পারে না। তাদের সহায়তা করার জন্য এ শিক্ষাবৃত্তি চালু করা হয়েছে।

Banglabid

কমিশনার আরও বলেন, আমাদের সন্তানেরা অর্থের অভাবে লেখাপড়া বন্ধ হয়ে যাবে, এটা হতে দেয়া হবে না। এই শিক্ষাবৃত্তিকে চলমান রাখতে আগামী ৬ মাসের মধ্যে আমরা একটি নীতিমালা তৈরি করবো। যাতে করে যুগ যুগ এই বৃত্তি চলমান থাকে।

তিনি বলেন, আপনাদের কল্যাণের জন্য সম্ভাব্য সকল ধরনের উদ্যোগ আমরা গ্রহণ করবো। আমার ফোর্স আমার সন্তানের মত। আমার পরিবারের জন্য যেমনটি আমি করি, ঠিক আপনাদের জন্যও আমি তাই করবো।

সকলের প্রচেষ্ঠায় আজ আমরা শিক্ষাবৃত্তিকে বাস্তব রূপ দিতে পেরেছি জানিয়ে ডিএমপি কমিশনার শিক্ষাবৃত্তি কার্যক্রমের সাথে সম্পৃক্ত সকলকে আন্তরিক ধন্যবান জানান।

Reneta

ডিএমপি’র ৪৩ বছরের ইতিহাসে এ শিক্ষাবৃত্তি একটি মাইলফলক অতিরিক্ত পুলিশ কমিশনার(সিটিটিসি) মনিরুল ইসলাম বলেন, আমরা হয়তো থাকবো না কিন্তু এই শিক্ষাবৃত্তি আর বন্ধ হবে না। চলমান থাকবে। যতদিন যাবে এই ফান্ডের পরিধিও বৃদ্ধি পাবে।

২০১৬ সালের পিইসি, জেএসসি, এসএসসি, এইচএসসি পরীক্ষায় ভাল রেজাল্ট করায় ও উচ্চশিক্ষা সহায়তা প্রদানের লক্ষে তিন ক্যাটাগরিতে ৬৫৯ জন্য শিক্ষার্থীদের মাঝে ৩৪ লাখ ৮৯ হাজার টাকা শিক্ষাবৃত্তি প্রদান করেন ডিএমপি কমিশনার মোঃ আছাদুজ্জামান মিয়া।

শিক্ষাবৃত্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার ( সিটিটিসি) মোঃ মনিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিক ফিন্যান্স এন্ড প্রকিউরমেন্ট) ওয়াই এম বেলালুর রহমানসহ অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তা।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

ছবির প্রমোশনের জন্য বাপ্পীদের খুঁজে পাইনি: আকবর

পরবর্তী

‘ছিনতাই ও চাঁদাবাজির অভিযোগ এলে পুলিশকেও ছাড় দেয়া হবে না’

পরবর্তী
বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আসা পুলিশ সদস্যরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

‘ছিনতাই ও চাঁদাবাজির অভিযোগ এলে পুলিশকেও ছাড় দেয়া হবে না’

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

ফেসবুক মেসেঞ্জার দিয়ে অর্থ লেনদেন করবেন কীভাবে?

সর্বশেষ

ছবি: সংগৃহীত

চলছে সারাদেশে শাহীন শিক্ষা পরিবারের স্পেলিংস্টার বাছাই

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত।

কয়েক ঘণ্টা হাসপাতালে থাকার পর আবারও কারাগারে ইমরান খান

আগস্ট ২১, ২০২৬

বিয়েতে জামাইয়ের জন্য আস্ত খাসি! কীভাবে শুরু এই রীতি

আগস্ট ২১, ২০২৬
হিন্দুত্ববাদী রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রধান মোহন ভাগবত

যুক্তরাষ্ট্রে আরএসএস নেতাদের ওপর নিষেধাজ্ঞার আহ্বান

আগস্ট ২১, ২০২৬
ছবি: নব নির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও তার জামাতা ফাহাম আবদুস সালাম (সংগৃহীত)।

মির্জা ফখরুল একজন দায়িত্বশীল বড় ছেলে: ফাহাম আবদুস সালাম

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT