চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পুলিশ পরিবারের নিরাপত্তা দেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৩৬ অপরাহ্ণ ০৫, জুন ২০১৬
বাংলাদেশ
A A

জঙ্গি দমনে নিয়োজিত পুলিশ সদস্যদের পরিবার-পরিজনদের সুরক্ষার প্রতিশ্রুতি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। পুলিশ কর্মকর্তা বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানমের হত্যাকাণ্ডের জন্য স্বরাষ্ট্রমন্ত্রী মো. আসাদুজ্জামান খাঁন জঙ্গি গোষ্ঠীকে দায়ী করেছেন।

এ হত্যাকাণ্ডকে পৈশাচিক উল্লেখ করে তিনি বলেছেন, যেসব পুলিশ কর্মকর্তা জঙ্গি দমনে কাজ করছেন, তাঁদের পরিবার-পরিজনদের নিরাপত্তা নিয়ে আশঙ্কা দেখা দিয়েছে। এসব কর্মকর্তার পরিবারের সদস্যদের নিরাপত্তার আশ্বাস দিয়েছেন তিনি।

চট্টগ্রামের সাতকানিয়ার বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৮৮তম ব্যাচের সমাপনী কুচকাওয়াজ শেষে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা সবারই নিরাপত্তার কথা চিন্তা করি। পুলিশ পরিবারের নিরাপত্তার জন্য আমাদের অবশ্যই চিন্তা করতে হবে। বাবুল আক্তার একজন সৎ​, নির্ভীক ও পরিশ্রমী অফিসার। তিনি দীর্ঘদিন ধরে জঙ্গি দমনে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তাঁকে না পেয়ে তাঁর স্ত্রীকে হত্যা করা হয়েছে। এর উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে এবং খুনিদের অবশ্যই চিহ্নিত করা হবে। মূল কারণ খুঁজে বের করতে গোয়েন্দারা কাজ করছে।

হত্যাকাণ্ডে জড়িতদের শীঘ্রই আইনের আওতায় আনতে তৎপরতা শুরু হয়েছে জানিয়ে তিনি আরও বলেন,’ এটুকু বলতে পারি যে এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের আমরা খুব শীঘ্রই ধরে ফেলতে পারবো’। এজন্য যত ধরণের তথ্য যোগাড় করা সম্ভব আমরা তা করছি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চট্টগ্রাম-পুলিশ সুপার
শেয়ারTweetPin
পূর্ববর্তী

প্রথমবার লোকসঙ্গীত গাইলেন বন্যা

পরবর্তী

সিসি ফুটেজে খুনিদের চেহারা স্পষ্ট নয়

পরবর্তী

সিসি ফুটেজে খুনিদের চেহারা স্পষ্ট নয়

জনসচেতনতা তৈরিতে স্বর্ণকিশোরী ফাউন্ডেশন

সর্বশেষ

সাকার হ্যাটট্রিক-এমবাপের জোড়া, ১০ গোলের ম্যাচে ফ্রান্সকে হারিয়ে তৃতীয় ইংল্যান্ড

জুলাই ১৯, ২০২৬

প্রথমার্ধে ফ্রান্সের জালে ৪ গোল ইংল্যান্ডের

জুলাই ১৯, ২০২৬

কাজাখস্তানকে হারিয়ে স্বর্ণপদক বাংলাদেশের

জুলাই ১৯, ২০২৬

ও আমার উড়াল পঙ্খীরে…

জুলাই ১৯, ২০২৬

মিসির আলি: যুক্তির আলোয় রহস্যের জাদুকর

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT