চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পুলিশ ও র‌্যাবের মধ্যে সম্পর্ক নষ্ট হওয়ার মতো কিছু ঘটেনি: স্বরাষ্ট্রমন্ত্রী

সৌমিক আহমেদসৌমিক আহমেদ
১:৫৫ অপরাহ্ণ ১৪, অক্টোবর ২০১৬
বাংলাদেশ
A A

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন বলেছেন, পুলিশ ও র‌্যাব এই দুই বাহিনী মধ্যে এমন কোনো ঘটনা ঘটেনি যাতে দুই বাহিনীর সম্পর্ক নষ্ট হয়। যদি কিছু হয়ে থাকে তবে তা নিজেরাই মিটিয়ে ফেলবে। পুলিশের সঙ্গে কাজের ক্ষেত্রে সমন্বয়হীনতার অভিযোগ এনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে র‌্যাব মহাপরিচালকের চিঠি পাঠানোর পর দুই বাহিনীর মধ্যে বিদ্যমান দ্বন্দ্ব বিষয়ে এমন মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন।

পুলিশের সঙ্গে কাজের ক্ষেত্রে সমন্বয়হীনতার অভিযোগ এনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে র‌্যাব মহাপরিচালকের চিঠি পাঠানোর পর দুই বাহিনীর মধ্যে বিদ্যমান দ্বন্দ্ব সম্প্রতি গণমাধ্যমে প্রকাশ পায়। বৃহস্পতিবার পুলিশ সদর দপ্তরে এক অনুষ্ঠানে আইজিপি জানিয়েছিলেন বিষয়টি সমাধানে ব্যবস্থা নেওয়া হচ্ছে। শনিবার সকালে রাজধানীর শিল্পকলা একাডেমীতে এক অনুষ্ঠান শেষে গণমাধ্যমের কাছে দুই বাহিনীর মধ্যে সমন্বয়হীনতার অভিযোগ অস্বীকার করে স্বরাষ্ট্রমন্ত্রী জানান বিষয়টি বড় কোনো সমস্যা নয়।

বলেন, র‌্যাব পুলিশের মধ্যে ছোটখাটো দুয়েকটি ভুল বোঝাবুঝি থাকতেই পারে। ভাইবোন বা সংসারেও তেমন হয়। সেজন্য একেবারে বিশালভাবে প্রচারের সেই সময় এখনও হয়নি। এমন কোনো সম্পর্ক তৈরি হয়নি যে মিডিয়ার মাধ্যমে কথা বলতে হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরো জানান, এক সঙ্গে কাজের ক্ষেত্রে ছোটখাটো সমস্যা হতেই পারে, সে ক্ষেত্রে নিজেদের মধ্যেই এর সমাধান সম্ভব। স্কুল-কলেজের ছাত্রছাত্রীরও তো ধাক্কাধাক্কি হয়। র‌্যাব-পুলিশের মধ্যে কিছু হয়ে থাকলে তারাই সেটা ঠিক করে নিবে। এখানে চিন্তিত হওয়ার কিছু নেই। 

চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বাংলাদেশ সফরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে সহযোগিতা দেয়ার ব্যাপারে চীনা প্রতিনিধি দলের সঙ্গে আলোচনা হবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

এখন পর্যন্ত দেশের অর্থনৈতিক উন্নয়নে সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী

জুলাই ১৩, ২০২৬

দুর্যোগে রাজনীতি নয়, প্রয়োজন মানবতা

জুলাই ১৩, ২০২৬

সেনা পরিবারে বেড়ে উঠেছি, তাই সেনাসদস্যদের কাছে এলে শৈশব মনে পড়ে: প্রধানমন্ত্রী

জুলাই ১৩, ২০২৬
ছবি: প্রতিনিধি

এক হাতে কলম অন্য হাতে ছাতা, বৃষ্টিতে পরীক্ষার হলে শিক্ষার্থীরা

জুলাই ১৩, ২০২৬

প্রেডিকশন মার্কেট দুই ফেভারিটকে চায় ফাইনালে, হিসাব বলে অন্য কথা

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT