চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পুলিশের সাথে কথা বলুন: অ্যাটর্নি জেনারেলকে প্রধান বিচারপতি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৫৮ পূর্বাহ্ণ ০৭, মার্চ ২০২১
- সেমি লিড, আদালত
A A

ফৌজদারি মামলায় ১৬৪ ধারায় দেয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দী অনুযায়ী ‘মৃত’ ব্যক্তির জীবিত ফেরার ঘটনা নিয়ে পুলিশ ডিপার্টমেন্টের সাথে অ্যাটর্নি জেনারেলকে কথা বলতে বলেছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।

রোববার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বেঞ্চে একটি ফৌজদারি মামলার শুনানিকালে এক আসামির ১৬৪ ধারায় দেয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দীর প্রসঙ্গ তুলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ। তখন প্রধান বিচারপতি বলেন, ‘এখানে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী আছে বুঝলাম। কিন্তু ১৬৪ ধারায় দেয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দী অনুযায়ী ‘মৃত’ ব্যক্তির জীবিত ফেরার ঘটনাও তো আমরা শুনি।

এসময় অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন বলেন, ‘মাই লর্ড, এরকম মাত্র দুই একটা ঘটনা হয়ত হয়েছে। তখন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বলেন, ‘দুই একটা যাই হোক, মিস্টার অ্যাটর্নি জেনারেল আপনি পুলিশ ডিপার্টমেন্টের সাথে এ বিষয় নিয়ে কথা বলবেন। আমরা বলছি, আপনি বললে এটা গুরুত্ব পাবে।’

সম্প্রতি কয়েকটি মামলার প্রশ্নবিদ্ধ ‘স্বীকারোক্তিমূলক জবানবন্দী’ আলোচনায় আসে। যার মধ্যে নারায়ণগঞ্জের একটি ঘটনায় এক কিশোরীকে ‘অপহরণ ও হত্যা’র অভিযোগে করা মামলায় আসামিকে মারধর ও ভয় দেখিয়ে ১৬৪ ধারায় জবানবন্দি আদায় করেছে বলে বিচার বিভাগীয় তদন্তে উঠে আসে। এক্ষেত্রে যে কিশোরী ‘অপহরণ ও হত্যা’ শিকার হয়েছিল বলে দাবি করা হয়, ঘটনার ৪৯ দিন পর সে কিশোরী জীবিত ফিরে আসে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অ্যাটর্নি জেনারেলপ্রধান বিচারপতি
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

একজন নিঃসঙ্গ মায়ের মৃত্যু ও আমাদের নৈতিক পরাজয়

জুন ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

মুক্তি পেলেন সেলিনা হায়াৎ আইভী

জুন ৩, ২০২৬

প্রতিটি মানুষের কথা চিন্তা করে আগামী বাজেট দেয়া হবে: অর্থ ও পরিকল্পনামন্ত্রী

জুন ৩, ২০২৬

গ্রাহক পর্যায়ে বাড়ল বিদ্যুতের দাম

জুন ৩, ২০২৬

জন্মদিনের আনন্দ ভাগাভাগি করলেন চঞ্চল চৌধুরী

জুন ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT