চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পুলিশের বিরুদ্ধে প্রিয়াঙ্কাকে শারীরিক নির্যাতনের অভিযোগ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৫৮ পূর্বাহ্ণ ২৯, ডিসেম্বর ২০১৯
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
নাগরিকত্ব সংশোধনী আইন-প্রিয়াঙ্কা গান্ধী

পুলিশের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের অভিযোগ করেছেন ভারতীয় কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী ভদ্র।

এনডিটিভি জানায়, শনিবার ভারতের উত্তর প্রদেশের লখনউতে সাবেক আইপিএস কর্মকর্তা এসআর দারাপুরীর পরিবারের সঙ্গে দেখা করতে যান তিনি। ৭৬ বছর বয়সী অবসরপ্রাপ্ত এই পুলিশ কর্মকর্তাকে বিতর্কিত নাগরিকত্ব (সংশোধনী) আইনের বিরোধিতা করায় গ্রেপ্তার করা হয়।

নাগরিকত্ব সংশোধনী আইন বিরোধী আন্দোলনে মদদ দেওয়ার অভিযোগে গত সপ্তাহে গ্রেপ্তার হয়েছিলেন উত্তর প্রদেশের সাবেক আইপিএস কর্মকর্তা দারাপুরী।

দারাপুরীর বাসায় যাওয়ার পথে পুলিশের বাধার মুখে পড়েন প্রিয়াঙ্কা। এক পর্যায়ে সেখানে যেতে দেয়া হলেও পথে পর পর দু’বার পুলিশি হেনস্তার শিকার হয়েছেন বলে অভিযোগ করেন তিনি।

সাংবাদিকদের প্রিয়াঙ্কা বলেন, পথের মাঝেই গাড়ি আটকে সামনে যেতে বাধা দিলে তিনি গাড়ি থেকে নেমে হেঁটে এগোনোর চেষ্টা করেন। ওই সময় একদল পুলিশ সদস্য তাকে ঘেরাও করে যেতে বাধা দেন, কিন্তু কেন যেতে দেয়া হচ্ছে না জিজ্ঞেস করলে কোনো কারণ বলেননি তারা।

ওই সময় সবাইকে সরিয়ে হেঁটে এগোনোর চেষ্টা করলে কয়েকজন নারী পুলিশ সদস্য প্রিয়াঙ্কার হাত টেনে ধরে তাকে থামানোর চেষ্টা করেন। এমনকি দায়িত্বরত ডিএসপি অর্চনা সিং তাকে ঘাড় ধাক্কা দেন এবং এরপর আরেক নারী পুলিশ সদস্য তাকে ধাক্কা দিলে এক পর্যায়ে তিনি মাটিতে পড়ে যান বলেও অভিযোগ করেন।

Reneta

পুলিশের বাধা পেয়ে পরে দলের এক কর্মীর মোটরসাইকেলে চেপে গন্তব্যের পৌঁছান প্রিয়াঙ্কা। ইন্দিরানগরে দারাপুরীর বাসার কাছাকাছি পৌঁছানোর পর আবারও পুলিশের গাড়ি মোটরসাইকেলের পথরোধ করলে সেখান থেকে নেমে হেঁটেই ওই কর্মকর্তার বাসায় যান তিনি।নাগরিকত্ব সংশোধনী আইন-প্রিয়াঙ্কা গান্ধী

তবে প্রিয়াঙ্কার এমন অভিযোগ অস্বীকার করে দু’টি পৃথক বিবৃতি প্রকাশ করেছে পুলিশ। অর্চনা সিং নিজ বিবৃতিতে বলেছেন, প্রিয়াঙ্কা গান্ধীকে বাধা দিয়ে নিজের দায়িত্ব পালন করছিলেন তিনি। কেননা প্রিয়াঙ্কা তার যাত্রাপথের পূর্বনির্ধারিত রুট থেকে সরে অন্য রাস্তা দিয়ে যাচ্ছিলেন এবং ভিআইপিরা এই কাজটি করলে রাজপথে যানজটের সৃষ্টি হয়।

উত্তরপ্রদেশ পুলিশের পক্ষ থেকে দেয়া বিবৃতিতেও একই যুক্তি দেখানো হয়েছে। এছাড়া প্রিয়াঙ্কা ঘাড় ধাক্কা দেয়া এবং মাটিতে ফেলে দেয়ার যে অভিযোগ করেছেন তা সম্পূর্ণ মিথ্যা বলে ওই বিবৃতিতে দাবি করা হয়েছে।

কিন্তু প্রিয়াঙ্কা তার অভিযোগে অনড় থেকে পুলিশের দাবি প্রত্যাখ্যান করেছেন। বলেছেন, পুলিশ কোনো কারণ না দেখিয়ে রাস্তার মাঝখানে তার পথরোধ করেছিল, এমনকি তার গায়ে হাত তুলেছিল। এর মধ্য দিয়ে শান্তিপূর্ণ একটি কর্মসূচিতে ‘ভীতু’ মোদি সরকারের নির্দেশে পুলিশ বাধা দিয়েছে বলে অভিযোগ করেন তিনি।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: নাগরিকত্ব (সংশোধনী) আইনপ্রিয়াঙ্কা গান্ধীবিতর্কিত নাগরিকত্ব আইনভারত
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

আরব আমিরাতের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলা

মে ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকায় কারিনা কায়সারের শেষ জানাজা সম্পন্ন

মে ১৭, ২০২৬

জাতীয় অ্যাথলেটিকসে দ্রুততম মানব-মানবী ইমরানুর-শিরিন

মে ১৭, ২০২৬

কিউবায় মার্কিন আগ্রাসনের আশঙ্কা

মে ১৭, ২০২৬

সৌদি আরবে ঈদুল আজহা ২৭ মে

মে ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT