চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পুলিশের বিরুদ্ধে অভিযোগে ‘স্বাধীন তদন্ত কমিশন’ চেয়ে রিটের আদেশ রোববার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:১২ অপরাহ্ণ ২৩, নভেম্বর ২০২১
- সেমি লিড, আদালত
A A

পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বিরুদ্ধে অভিযোগ উঠলে তা তদন্তে ‘স্বাধীন পুলিশ অভিযোগ তদন্ত কমিশন’ গঠনের নির্দেশনা চেয়ে করা রিটের আদেশ দেওয়ার জন্য রোববার দিন ধার্য করেছেন হাইকোর্ট।

এ সংক্রান্ত রিটের শুনানি নিয়ে মঙ্গলবার বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার হাইকোর্ট বেঞ্চ আদেশের জন্য এই দিন ধার্য করেন।

আদালতে রাষ্ট্র পক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। আর রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির।

সুপ্রিম কোর্টের শতাধিক আইনজীবীর পক্ষে হাইকোর্টে রিটটি করেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির। আইন সচিব, স্বরাষ্ট্রসচিব, পুলিশ মহাপরিদর্শককে রিটে বিবাদী করে করা হয়।

মোহাম্মদ শিশির মনির এ বিষয়ে বলেন, ‘যে কোনো মামলায় ‘তদন্ত’ হলো বিচারের প্রাথমিক ধাপ। ন্যায়বিচারের জন্য প্রধান শর্তই হলো সঠিক ও নিরপেক্ষ তদন্ত। সুষ্ঠু তদন্ত সংবিধানের ৩৫(৩) ও ২৭ অনুচ্ছেদ অনুযায়ী ব্যক্তির মৌলিক অধিকার।’

‘‘কিন্তু বর্তমান আইনি কাঠামোতে পুলিশের বিরুদ্ধে অভিযোগ উঠলে তার তদন্তের দায়িত্ব পুলিশকেই দেওয়া হয়। ফলে স্বাভাবিকভাবেই তদন্ত প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন ওঠে। যদিও ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকার ‘পুলিশ অধ্যাদেশ’ নামে একটি আইনের খসড়া প্রস্তুত করেছিল। প্রস্তাবিত অধ্যাদেশের ৭১ দফায় ‘পুলিশ কমপ্লেইন্ট কমিশন’ গঠনের বিধান প্রস্তাব করা হয়েছে। কিন্তু সেই খসড়া অধ্যাদেশ আইনে পরিণত হয়নি। এমন বাস্তবতায় স্বাধীন পুলিশ অভিযোগ তদন্ত কমিশন গঠনের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিটটি করা হয়েছে।’’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পুলিশহাইকোর্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনে শিগগিরই গেজেট প্রকাশ করবে নির্বাচন কমিশন

রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনে শিগগিরই গেজেট প্রকাশ করবে নির্বাচন কমিশন

জুলাই ২৯, ২০২৬

আর্জেন্টিনার বিপক্ষে সুইজারল্যান্ডের লাল কার্ডটি ভুল ছিল, জানাল ফুটবলের নিয়ম-কানুন বিষয়ক প্যানেল

জুলাই ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

সারাদেশে বিক্ষোভ ডেকেছে এনসিপি

জুলাই ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

‘সুবহানাল্লাহ’-যে শব্দটি হাজার বছরের ইতিহাস বহন করে

জুলাই ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলা, ছাত্রদল-এনসিপির পাল্টাপাল্টি বক্তব্য

জুলাই ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT