চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পুলিশের নির্যাতনে ব্যবসায়ীর মৃত্যুর অভিযোগে অবরোধ-বিক্ষোভ

সোহেল তালুকদারসোহেল তালুকদার
১১:৩৫ অপরাহ্ণ ২৪, মে ২০১৯
- সেমি লিড, জনপদ, টাঙ্গাইল
A A

টাঙ্গাইলের গোপালপুরে পুলিশের নির্যাতনে হাকিম (৫০) নামের এক মাংস ব্যবসায়ীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।

এ ঘটনায় অভিযুক্ত পুলিশ সদস্যের শাস্তির দাবিতে সড়ক অবরোধ করে আগুন দিয়ে বিক্ষোভ করছেন এলাকাবাসী। এসময় পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়ায় এক পুলিশ সদস্যসহ ছয়জন আহত হয়েছেন।

শুক্রবার সন্ধ্যা থেকে এ রিপোর্ট লেখা পর্যন্ত বিক্ষোভ করেছেন এলাকাবাসী।

স্থানীয়রা জানান, শুক্রবার বিকালে উপজেলার ঝাওয়াইল ইউনিয়নের ঝাওয়াইল বাজারের পাশের একটি জমিতে তাস খেলারত কয়েকজন ব্যক্তিকে দেখে অভিযান চালায় পুলিশ।

‘এসময় চারজনকে আটক করলে নিহত হাকিম দৌঁড়ে পালানোর চেষ্টা করেন। এর পরিপ্রেক্ষিতে তাকেও আটক করে বুট দিয়ে লাথি মেরে গাড়িতে তোলে পুলিশ। কিছুদূর যাওয়ার পরে গাড়ি থেকে ফেলে দিয়ে অন্য আটককৃতদের থানায় নিয়ে যায় পুলিশ।’

পরে স্থানীয়রা হাকিমকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Reneta

অন্যদিকে পুলিশের দাবি, জুয়ার আসর থেকে পালনোর সময় আহত হন হাকিম। পরে হাসপাতালে নেয়ার পর তার মৃত্যু হয়।

তবে পরিবারের দাবি, আটকের পর নির্যাতনের কারণেই তার মৃত্যু হয়েছে। নিহত হাকিমের মেরুদণ্ডের হাড়ের পিছনে আঘাতের চিহ্ন রয়েছে বলে নিশ্চিত করেছেন গোপালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. হারুন অর রশিদ।

এ ঘটনায় পুলিশের এসআই আবু তাহের ও এএসআই আশরাফুল আলমের বিচারের দাবিতে  হাসাপাতালের মূল ফটকে বিক্ষোভ করছেন এলাকাবাসী। সন্ধ্যার পর থেকেই টায়ারে আগুন জ্বালিয়ে রাস্তা অবরোধ করে রাখেন। হাসপাতালের ভিতরেই অবরুদ্ধ করে রাখা হয় ওসিসহ পুলিশের বেশ কয়েকজন সদস্যকে। এসময় পুলিশের সাথে এলাকাবাসীর সংঘর্ষ হয়। এতে রোকন নামে এক পুলিশ সদস্য ও ৫ জন বিক্ষোভকারী আহত হন।

প্রত্যক্ষ্যদর্শী এক রাখাল জানান, এসআই আবু তাহেরে ও আশরাফুল ইসলাম তাদের আটক করেন। হাকিম দৌঁড়ে পালানোর চেষ্টা করলে তাকেও আটক করেন। এসময় তাহের বুট দিয়ে আঘাত করলে হাকিম ঢলে পড়েন। ওই অবস্থাতেই তাকে তাহেরের নিজস্ব মাইক্রোবাসে তোলা হয়। কিছুদূর যাওয়ার পর তাকে রাস্তায় ফেলে চলে যান।

গোপালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা.হারুন অর রশিদ জানান, মৃত অবস্থাতেই হাকিমকে হাসপাতালে আনা হয়েছে। তার মেরুদণ্ডের নীচে আঘাতের ক্ষত চিহ্ন রয়েছে। 

গোপালপুর থানার অফিসার ইনচার্জ হাসান আল মামুন জানান, জুয়ার আসরে অভিযান চালান তারা। এসময় চারজনকে তাস ও নগদ টাকাসহ আটক করা হয়। এসময় হাকিম দৌঁড়ে পালিয়ে যান। পরে তার মৃত্যু হয়।

তিনি আরও বলেন, আঘাতের কারণেই যদি হাকিমের মৃত্যু হয় তাহলে ময়নাতদন্ত সাপেক্ষে ওই পুলিশ সদস্যের বিরুদ্ধে ব্যবস্থ্য নেয়া হবে।

সংবাদ পেয়ে গোপালপুর-ভূয়াপুর আসনের সংসদ সদস্য ছোট মনির, পুলিশ সুপার সনিজত কুমার রায়সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে যান।

এ রিপোর্ট লেখা পর্যন্ত তারা সেখানেই অবস্থান করছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টাঙ্গাইলসড়ক অবরোধ
শেয়ারTweetPin

সর্বশেষ

মেসির বিপক্ষে খেলে ‘অবসর’ নিলেও আক্ষেপ থাকবে না

জুলাই ৮, ২০২৬
ছাদকৃষি হয়ে উঠছে মানসিক প্রশান্তির নির্ভরযোগ্য মাধ্যম

ছাদকৃষি হয়ে উঠছে মানসিক প্রশান্তির নির্ভরযোগ্য মাধ্যম

জুলাই ৮, ২০২৬
বৃক্ষরোপণকে আরও বিস্তৃত করতে পরিবেশ এবং বৃক্ষমেলার আয়োজন

বৃক্ষরোপণকে আরও বিস্তৃত করতে পরিবেশ এবং বৃক্ষমেলার আয়োজন

জুলাই ৮, ২০২৬
ইরানের সাথে যুদ্ধবিরতি শেষ বলে মার্কিন প্রেসিডেন্টের ঘোষণা

ইরানের সাথে যুদ্ধবিরতি শেষ বলে মার্কিন প্রেসিডেন্টের ঘোষণা

জুলাই ৮, ২০২৬
রোহিঙ্গা সংকট সমাধানে মিয়ানমার সরকারসহ সব পক্ষের সাথে আলোচনার কথা জানালেন প্রধানমন্ত্রী

রোহিঙ্গা সংকট সমাধানে মিয়ানমারসহ সব পক্ষের সাথে আলোচনা চলবে: প্রধানমন্ত্রী

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT