চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পুলিশের ডিসি আনিসুর ও তার স্ত্রী-সন্তানের ব্যাংক হিসাব তলব

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:০৮ পূর্বাহ্ণ ০৪, অক্টোবর ২০১৯
- সেমি লিড, অর্থনীতি
A A

পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) আনিসুর রহমান ও তার স্ত্রী সাবেক সংসদ সদস্য ফাতেমা তুজ্জহুরা এবং তাদের ছেলে-মেয়ের ব্যাংক হিসাব তলব করেছে বাংলাদেশ ব্যাংক।

বাংলাদেশ ব্যাংক সূত্রে এই তথ্য জানা গেছে।

বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইনটেলিজেন্স ইউনিট (এফআইইউ) থেকে ব্যাংকগুলোকে এই সংক্রান্ত চিঠি দেয়া হয়েছে।

চিঠিতে আগামী সপ্তাহের মধ্যে তাদের ব্যাংক হিসাবের লেনদেনের তথ্য, বিবরণী, হিসাব খোলার ফরম, গ্রাহক পরিচিত তথ্য পাঠাতে বলা হয়েছে।

আনিসুরের স্ত্রী ফাতেমা তুজ্জহুরা দশম জাতীয় সংসদে আওয়ামী লীগের মনোনয়নে শেরপুরের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হয়েছিলেন।

পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) আনিসুর রহমান

চিঠিতে আনিসুর রহমানের ছেলের নাম নাফিস তাহিয়াত ও মেয়ের নাম আনিসা ফাতেমা বলে উল্লেখ করা হয়েছে।

Reneta

এক বছর আগে নারায়ণগঞ্জের পুলিশ সুপার ছিলেন আনিসুর রহমান। এর আগে যশোরের পুলিশ সুপার ছিলেন তিনি।

বিএফআইইউয়ের চিঠিতে আনিসুর রহমানের স্থায়ী ঠিকানা বলা হয়েছে গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার শংকরপাশা গ্রাম।

সাবেক সংসদ সদস্য ফাতেমা তুজ্জহুরা

এর আগে বৃহস্পতিবার যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীর ব্যাংক হিসাব তলব করেছে বাংলাদেশ ব্যাংক। তিন কার্যদিবসের মধ্যে তার নামে থাকা সব হিসাবের লেনদেন তথ্য, বিবরণীসহ সব পাঠাতে বলা হয়েছে।

এছাড়া ঢাকার বিভিন্ন ক্লাবে অবৈধ ক্যাসিনো বন্ধে র‌্যাবের অভিযানে ঠিকাদার জিকে শামীম ও যুবলীগের নেতা খালিদসহ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে।

ক্যাসিনোর সাথে সম্পৃক্ত থাকায় কয়েকজন যুবলীগ নেতা ও ব্যবসায়ীর ব্যাংক হিসাবও তলব করে বাংলাদেশ ব্যাংক। এছাড়া কয়েকজনের ব্যাংক হিসাব জব্দও করা হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ ব্যাংকব্যাংক হিসাব তলব
শেয়ারTweetPin

সর্বশেষ

মাছ ধরার জালে মিললো ৮ ফুট লম্বা অজগর

জুলাই ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রতিরক্ষামন্ত্রীকে অপসারণের প্রতিবাদে ইউক্রেনজুড়ে বিক্ষোভ

জুলাই ১৬, ২০২৬

পুলিশকে জনগণের সেবক হিসেবে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি

জুলাই ১৬, ২০২৬

যবিপ্রবিতে জুলাই শহীদদের স্মরণে মোনাজাত অনুষ্ঠিত

জুলাই ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

চেক জালিয়াতি মামলায় সালমান এফ রহমানের জামিন

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT