চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পুলিশের চাঁদাবাজি: চোখ তুলে নেয় ব্যবসায়ীর, ক্রসফায়ারের হুমকি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৩১ অপরাহ্ণ ০৬, জানুয়ারি ২০১৮
অপরাধ, খুলনা, জনপদ
A A
পুলিশ কর্মকর্তা

খুলনায় ক্রসফায়ারের ভয় দেখিয়ে ব্যবসায়ীর কাছ থেকে চাঁদা আদায় এবং চাঁদা না পেয়ে এক ব্যবসায়ীর চোখ তুলে নেওয়ার ঘটনায় পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে দুই পরিবার। শনিবার দুপুরে খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে ডুমুরিয়ার চুকনগর এলাকার ব্যবসায়ী রেজাউল করিম সরদার এবং খালিশপুর এলাকার মো: শাহজালালের পরিবারের সদস্যরা।

সংবাদ সম্মেলনে ব্যবসায়ী রেজাউল করিম সরদারের স্ত্রী রুমা খাতুন অভিযোগ করেন, খুলনা জেলা ডিবির এসআই ত.ম. রোকনুজ্জামান, কয়রা থানার এসআই প্রকাশ চন্দ্র সরকার ও ডুমুরিয়া থানার এসআই লিটন মল্লিক ক্রসফায়ারের ভয় দেখিয়ে ৮ লাখ টাকা চাঁদা দাবি করে। এর মধ্যেই তারা ৩ লাখ ১৬ হাজার টাকা দিয়েছেন। কিন্তু বাকি টাকা না দেওয়ায় তার স্বামী রেজাউল সরদারের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে জেল হাজতে পাঠায়। এ মামলা আদালতে মিথ্যা প্রমাণিত হলে আবারও অস্ত্র আইনে মামলা দেয়। যা দুদক তদন্ত চুড়ান্ত রির্পোট দিলেও আদালত পুনরায় তদন্তের আদেশ দেয়। কিন্তু আসামীরা তাদের পরিবারকে ভয়ভীতি ও হুমকি দিচ্ছে। পুলিশী হরয়ানির প্রতিকার ও দায়ী পুলিশের বিচারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান তিনি।

আরেক ঘটনায় খালিশপুরে চাঁদা না পেয়ে ব্যবসায়ী মো: শাহজালালের চোখ তুলে দেয়ার ঘটনায় থানার ওসি নাসিম খান ও ১১পুলিশ সদস্যসহ ১৩ জনের নামে মামলা করায় আসামীরা মামলা প্রত্যাহারের ভয়ভীতি ও হুমকি দিচ্ছে বলে অভিযোগ করেছেন। এ পুলিশ কর্মকর্তাদের হাত থেকে বাঁচতে তারা স্বরাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পুলিশ কর্মকর্তা
শেয়ারTweetPin

সর্বশেষ

চরকির পাঁচ বছর: সবসময় ছিল নতুন কিছু করার ইচ্ছা

জুলাই ১২, ২০২৬

বেসরকারি টেলিভিশনের সংবাদ বিভাগের প্রধানদের সাথে ডিআরইউ’র মতবিনিময় সভা

জুলাই ১২, ২০২৬

চিকিৎসা সেবার মূল ভিত্তি হচ্ছে মানবিকতা : জুবাইদা রহমান

জুলাই ১২, ২০২৬

চ্যানেল আইয়ের বিশেষ আয়োজন ‘মনি বিস্কুট চ্যানেল আই বিশ্বকাপ’

জুলাই ১২, ২০২৬

মুক্তিযুদ্ধ কোনো রাজনৈতিক দলের যুদ্ধ ছিলো না মেজর হাফিজ উদ্দিন আহমদ

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT