চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পুলিশের চরিত্রে বাপ্পী, ‘গ্ল্যামার গার্ল’ জাহারা মিতু!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:১৭ অপরাহ্ণ ১৮, মার্চ ২০২২
বিনোদন
A A

বাপ্পী চৌধুরী ও জাহারা মিতু প্রথম জুটি বাঁধেন কিংবদন্তী পরিচালক কাজী হায়াতের ‘জয় বাংলা’ ছবিতে। ওই ছবির শুটিং চলাকালে অপূর্ব রানার ‘যন্ত্রণা’ নামে আরেকটি ছবিতে চুক্তিবদ্ধ হন তারা। সেটির শুটিং না হলেও শাহীন সুমনের ‘কুস্তীগির’ নামে আরেক ছবির শুটিং শেষ করেন তারা।

নতুন খবর, আবারও নতুন ছবিতে চুক্তিবদ্ধ হলেন বাপ্পী-মিতু। এ জুটির চতুর্থ ছবির নাম ‘শত্রু’। পরিচালনা করছেন তরুণ নির্মাতা সুমন ধর। ১৫ মার্চ দুটি রোমান্টিক দৃশ্যের শুটিংয়ের মাধ্যমে ‘শত্রু’র শুটিং শুরু করেছেন বলে চ্যানেল আই অনলাইনকে জানিয়েছেন জাহারা মিতু।

তিনি বলেন, চলতি সপ্তাহেই টানা শুটিং শুরু হবে। ১০ এপ্রিল পর্যন্ত সিডিউল দিয়েছি। ঢাকা ও দেশের বিভিন্ন লোকেশনে শুটিং হবে।

জানা যায়, ‘শত্রু’ ছবিতে বাপ্পীকে পুলিশ চরিত্রে দেখা যাবে। মিতু অভিনয় করবেন রাফ এন্ড টাফ, মডার্ন ও গ্ল্যামার গার্ল চরিত্রে। মিতু জানান, ‘শত্রু’ হবে রোমান্টিক থ্রিলার ধাঁচের ছবি। গল্পটা একেবারে এ সময়কার।

নায়ক বাপ্পী বলেন, অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তুলে, পরিস্থিতির সাথে আপোষ না করে, শত্রুর সাথে মোকাবেলার আদর্শকে বুকে ধারণ করাই ‘শত্রু’র মূল উপজীব্য। এই ছবি কথা বলবে দেশের, দশের, আদর্শের।

বাপ্পীর সঙ্গে শত্রুর মাধ্যমে চতুর্থ ছবিতে জুটি বদ্ধ হলেন মিতু। তিনি বলেন, অনেকে দুজনকে একসঙ্গে একাধিক কাজে দেখতে চেয়েছেন। আমার কাছে মনে হয়েছে, ভক্ত-দর্শকের পছন্দকে প্রাধান্য দিয়ে দুজনকে একের পর এক ছবিতে নিয়েছেন প্রযোজক ও পরিচালকেরা।

Reneta

তিনি বলেন, চেষ্টা করছি প্রত্যেকটি ছবিতে আলাদাভাবে নিজেদের উপস্থাপন করতে। ছবিগুলো একে একে মুক্তি পেলে জুটি হিসেবে দর্শকের কাছাকাছি যেতে পারবো বলে আমি বিশ্বাস করি।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: কাজী হায়াৎচিত্রনায়কজাহারা মিতুথিয়েটারবাপ্পীবাপ্পী চৌধুরীলিড বিনোদনশত্রুশুটিংসিডিউলসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে দুই আসনে পুনরায় ভোটগ্রহণ চলছে

মে ২, ২০২৬

আজ সিলেট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

মে ২, ২০২৬

২০ অঞ্চলে ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির সতর্কতা

মে ২, ২০২৬

সত্যজিৎকে জানতে এই ছবিগুলো অবশ্যই দেখা উচিত

মে ২, ২০২৬

সি-প্যানেল ও ডব্লিউএইচএম-এ নিরাপত্তা ঝুঁকি: গ্রাহকদের সতর্ক করল বিডিইএইচপিএ

মে ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT