চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পুলিশি ব্যবস্থার আগে জগন্নাথকে চিঠি দেবে ডিএমপি

আরেফিন তানজীব আরেফিন তানজীব
১২:১৩ পূর্বাহ্ণ ১৮, জুলাই ২০১৭
অপরাধ
A A

উল্টো পথে বাস চলতে না দেওয়ায় সোমবার বিকেলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে মারধরের কবলে পড়তে হয়েছে পুলিশের সার্জেন্ট কায়সার হামিদকে। এই ঘটনার প্রেক্ষিতে আনুষ্ঠানিকভাবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে চিঠি দেবে পুলিশের ট্রাফিক বিভাগ।

সোমবার বিকেলে শাহবাগ থেকে আসা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দুটি দোতলা বাস বাংলামোটর থেকে উল্টো পথে সোনারগাঁও ক্রসিংয়ের দিকে যেতে চাইলে কর্তব্যরত সার্জেন্ট কায়সার হামিদ বাধা দেন। বাগ বিতণ্ডার একপর্যায়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সার্জেন্টের ওপর চড়াও হয়, ধাক্কাধাক্কি ও মারামারি করে। পরে পুলিশের আরেক সার্জেন্ট এসে ওই ঘটনার ভিডিও করলে শিক্ষার্থীরা বাসে গিয়ে বসে।

ঢাকা মহানগর ট্রাফিক পুলিশের রমনা অঞ্চলের জ্যেষ্ঠ সহকারী পুলিশ কমিশনার মো. আলাউদ্দিন চ্যানেল আই অনলাইনকে বলেন: সোমবারের ঘটনাটি আমরা উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছে তারা দ্রুত পদক্ষেপ নিবে। এছাড়াও আনুষ্ঠানিকভাবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হবে।

মামলার বিষয়ে তিনি বলেন, এখনো এ বিষয়ে কোনো মামলা হয়নি, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানানো ছাড়াও ট্রাফিক বিভাগের উর্ধ্বতন কর্মকর্তা তাদের সঙ্গে আলোচনা করে মামলার বিষয়টি ঠিক করবেন।

ওই ঘটনার সময় সার্জেন্টদের মধ্যে একজন মোবাইলে ভিডিও করেছে এ সম্পর্কে জ্যেষ্ঠ সহকারী পুলিশ কমিশনার বলেন: আমি নিজেও এটা শুনেছি, যারা ওইখানে ঘটনার সময় ছিল তাদের ডিউটি শেষ, মঙ্গলবার অফিসে গিয়ে ভিডিও’র ব্যাপারটি জানার চেষ্টা করব।

উল্টো পথেগাড়ী চলাচল বন্ধে ট্রাফিক বিভাগ বিশেষ কোনো ব্যবস্থা নিবে কিনা জানতে চাইলে আলাউদ্দিন বলেন: আমরা সর্বোচ্চ চেষ্টা করি, উল্টো পথে যানচলাচল বন্ধ করতে। প্রভাবশালীরা উল্টো পথে না গাড়ি না চালালে, উল্টো পথে গাড়ি চলা শত ভাগ বন্ধ করা সম্ভব।

নাম প্রকাশে অনিচ্ছুক রমনা জোনের ট্রাফিক পুলিশ কমিশনার চ্যানেল আই অনলাইনকে বলেন: ট্রাফিক আইন অমান্য করে উল্টো পথে গাড়ী চালায় চার বিশেষ শ্রেণীর মানুষরা। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উদ্যোগ গ্রহন করা হচ্ছে।

ডিএমপি জানায় ১৫ জুলাই রাজধানীর বিভিন্ন এলাকার অভিযান পরিচালনা করে শুধু যারা উল্টো পথে গাড়ি চালিয়ে ট্রাফিক আইন ভঙ্গ করেছেন এমন ১৭৫ টি গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে ট্রাফিক পুলিশ। মামলা সহ করেছে জরিমানাও।

ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ ইউসুফ আলী (মিডিয়া) চ্যানেল আই অনলাইনকে বলেন: ট্রাফিক আইন অমান্যকারীদের প্রতি কঠোর হওয়ার নির্দেশনাও রয়েছে ডিএমপির পুলিশ কমিশনার মোঃ আছাদুজ্জামান মিয়ার। তিনি ট্রাফিক বিভাগের সকল কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেছেন-“ট্রাফিক আইন যে-ই অমান্য করুক তার বিরুদ্ধে কোন ছাড় নেই।”

পুলিশের এতো মামলা জরিমানাসহ র‌্যাকার করার পরেও রাজধানীতে উল্টো পথে গাড়ি নিয়ে যাওয়া নিত্য দিনের ঘটনায় পরিণত হয়েছে। চলতি মাসের ২ জুলাই সন্ধ্যায় রাজধানীর রূপসী বাংলা হোটেলের (শেরাটন) মোড়ে উল্টোপথ দিয়ে আসা এক বিচারপতির গাড়ির নিচে চাপা পড়ে গুরুতর আহত হয়েছেন এক মোটরসাইকেল আরোহী। এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের গাড়ী উল্টো পথে প্রায়ই চলাচল করে।

শেয়ারTweetPin
পূর্ববর্তী

২৭ জুলাই ওয়েস্ট ইন্ডিজ যাবেন মিরাজ

পরবর্তী

১৭ জুলাই…

পরবর্তী
লোপা হোসেইন

১৭ জুলাই...

অমিতাভ রেজা চৌধুরী

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অমিতাভ রেজা চৌধুরী

সর্বশেষ

নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৪৬৯

আগস্ট ২৮, ২০২৬

বদলে যাচ্ছে গ্রাম, বাড়ছে অর্থনৈতিক গতি–শহর গ্রামে নতুন বৈষম্য

আগস্ট ২৮, ২০২৬

সবুজে সাজাই বাংলাদেশ-বাহুবলে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ কর্মসূচি

আগস্ট ২৮, ২০২৬

গাইবান্ধায় নানান কারণে রোপা আমন চাষ বড় চ্যালেঞ্জের মুখে

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

২৯ সেপ্টেম্বর থেকে রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠাবে মালয়েশিয়া

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT