চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘পুলিশকে চ্যালেঞ্জ মোকাবেলা করে সামনে এগোতে হবে’

মোরছালীন বাবলা মোরছালীন বাবলা
১১:৩৪ অপরাহ্ণ ২৫, জানুয়ারি ২০১৬
বাংলাদেশ
A A

পুলিশকে চ্যালেঞ্জ মোকাবেলা করেই সামনের দিকে এগিয়ে যেতে হবে। দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশকে সবচেয়ে শান্তিপূর্ণ দেশ হিসেবে গড়তে পুলিশের সহযোগিতাই সব থেকে বেশি প্রয়োজন হবে। রাজারবাগ পুলিশ লাইনে জাতীয় পুলিশ সপ্তাহের উদ্বোধন করে একথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজারবাগ পুলিশ লাইন মাঠে এলে তাকে স্বাগত জানান স্বরাষ্ট্রমন্ত্রী ও পুলিশ মহাপরিদর্শক। এবারই প্রথম পুলিশের একজন নারী কর্মকর্তা শামসুন্নাহার, প্যারেড অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। পরে  প্যারেড পরিদর্শন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর বিভিন্ন কন্টিজেন্টাল গ্রুপের অভিবাদন গ্রহণ করেন প্রধানমন্ত্রী।

পুলিশ সপ্তাহ ২০১৬’র উদ্বোধনী ভাষণে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ পুলিশ দেশের শান্তি ও শৃঙ্খলার প্রতীক। অভ্যন্তরীন নিরাপত্তা প্রধান আইনের শাসন প্রতিষ্ঠা ও মানবাধিকার রক্ষায় পুলিশ সদস্যরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। জামায়াত শিবিরের সহিংসতা ও জঙ্গিবাদ মোকাবেলায় পুলিশের সাফল্যের ভূয়সী প্রশংসা করেন প্রধানমন্ত্রী।

Banglabid

আইন শৃঙ্খলা উন্নয়নে পুলিশ বাহিনীর আরও শক্ত ভূমিকা পালন করতে নির্দেশ দেন প্রধানমন্ত্রী। এসময় তিনি বঙ্গবন্ধুর একটি বক্তব্য উদ্ধৃতি করে বলেন, ‘বঙ্গবন্ধু বলেছিলেন “আপনারা স্বাধীন দেশের পুলিশ। বিদেশী শোসকের পুলিশ নয়। আপনাদের কাজ দেশের মানুষকে সেবা দেওয়া।” সেই কথাটিই টেনে আমি আবার বলতে চায় আপনারা দেশপ্রেম নিয়ে দায়িত্ব পালন করবেন। দেশের মানুষকে সেবা দেবেন।’

এসময় তিনি পুলিশের গৌরবময় অতীতের কথাও তুলে ধরেন। ৫ জানুয়ারির সহিংসতাকে ঘিরে পুলিশবাহিনী দেশের মানুষকে যেমন নিরাপত্তা দিয়েছে তার জন্য ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। তুলে ধরেন দেশের আরো নানান খাতে উন্নয়নের কথা।

সাহসিকতা ও বীরত্বপূর্ণ অবদানের জন্য ১শ ২জন পুলিশ সদস্যকে বিপিএম ও পিপিএম পদক দেয়া হয়। প্রধানমন্ত্রী পদক প্রাপ্তদের হাতে সম্মাননা তুলে দেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাতীয় পুলিশ সপ্তাহপ্রধানমন্ত্রী শেখ হাসিনা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নানা কর্মসূচিতে পালিত হচ্ছে আন্তর্জাতিক কাস্টমস দিবস

পরবর্তী

ছোটবেলায় বাংলাদেশ সফরের কথা স্মরণ করলেন কানাডার প্রধানমন্ত্রী

পরবর্তী

ছোটবেলায় বাংলাদেশ সফরের কথা স্মরণ করলেন কানাডার প্রধানমন্ত্রী

যে কারণে ‘অঙ্গার’ মিশন ব্যর্থ

সর্বশেষ

রোমের হোটেল বিতর্কে যা বললেন জেমস

আগস্ট ২১, ২০২৬

চৌদ্দগ্রামে বিলকিছ-আলম পাঠাগারের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

আগস্ট ২১, ২০২৬

নায়করাজ রাজ্জাককে হারানোর ৯ বছর

আগস্ট ২১, ২০২৬

রিজভীকে ‘আমরা বিএনপি পরিবার’-এর শুভেচ্ছা ও অভিনন্দন

আগস্ট ২১, ২০২৬

আবারও পিছিয়ে যেতে পারে ভারতের বাংলাদেশে আসা

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT