চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পুলিশকে আইনের রক্ষকের ভূমিকায় থাকতে হবে: প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৪৮ অপরাহ্ণ ১৪, সেপ্টেম্বর ২০১৭
বাংলাদেশ
A A

পুলিশকে আইনের রক্ষকের ভূমিকায় থাকতে হবে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন সহকারী পুলিশ সুপারদের উদ্দেশ্যে বলেছেন, পেশাদারিত্ব ও মূল্যবোধকে সঙ্গে নিয়েই দেশ ও জাতির কল্যাণে কাজ করে যেতে হবে। দেশের নিরাপত্তার পাশাপাশি জনগণের জানমালের নিরাপত্তাও নিশ্চিত করতে হবে।

বৃহস্পতিবার সকালে রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে ৩৪ তম বিসিএস (পুলিশ) ব্যাচের শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের শিক্ষা সমাপনী অনুষ্ঠানে তিনি বলেন, ‘বাংলাদেশে স্বাধীনতা অর্জন করেছে বলেই আজ আমরা পুলিশ বাহিনীকে এতো শক্তিশালী করতে পেরেছি। বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল।’

“জাতির পিতা স্বাধীনতা দিয়েছেন এবং স্বাধীনতার পর যুদ্ধবিধ্বস্ত দেশের মুক্তির পথ দেখিয়েছেন। বর্তমান সরকার সেই পথে কাজ করছে। একটি দেশের উন্নয়ন করতে হলে সে দেশের অর্থনৈতিক মুক্তি দরকার। আর এ জন্য সবসময় পুলিশবাহিনীকে দেশে শান্তি-শৃঙ্খলা বজায় রেখে কাজ করতে হবে”।

কুচকাওয়াজ পরিদর্শনে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী বলেন, সরকার গঠনের পর আওয়ামী লীগ পুলিশ বাহিনীকে সাংগঠনিকভাবে শক্তিশালী করেছে। বিভিন্ন ইউনিটের মাধ্যমে পুলিশের জনবল বৃদ্ধি করেছে। তারা যেন আন্তরিকভাবে কাজ করতে পারে সেজন্য বেতন বৃদ্ধি করেছে। পাশাপাশি নারীরাও পুলিশ বাহিনীতে এগিয়ে যাচ্ছে। উচ্চপর্যায়ে এখন তাদের নিয়োগ দেওয়া হচ্ছে।

বর্তমান সরকারের লক্ষ্য পুলিশ বাহিনীকে আরও উন্নত করা- এমন মন্তব্য করে তিনি বলেন, বিশ্বের সঙ্গে তালে তাল মিলিয়ে চলতে আধুনিকভাবে পুলিশবাহিনীকে গড়ে তোলা হচ্ছে। ভবিষ্যতে এ বাহিনীকে আরও উন্নত করা জন্য সরকার বিভিন্ন পদক্ষেপ হাতে নিয়েছে।

শেখ হাসিনা আরও বলেন, বাংলাদেশ জঙ্গি ও সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স। এজন্য পুলিশ বাহিনী ধন্যবাদ। তাদের কারণে বাংলাদেশে সন্ত্রাসবাদ দমন করতে আমরা সক্ষম হয়েছি। এসময় প্রধানমন্ত্রী জনগণের মৌলিক অধিকার, মানবাধিকার ও আইনের শাসনকে গুরুত্ব দিয়ে পুলিশ বাহিনীকে কাজ করার নির্দেশ দেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্রধানমন্ত্রী শেখ হাসিনারাজশাহী সফর
শেয়ারTweetPin

সর্বশেষ

ঢাকাসহ ১৪ অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা 

জুলাই ১০, ২০২৬

এমবাপে-ডেম্বেলের গোলে মরক্কোকে বিদায় করে সেমিতে ফ্রান্স

জুলাই ১০, ২০২৬

এমবাপের পেনাল্টি ঠেকিয়ে দিলেন বুনো, প্রথমার্ধে ফ্রান্সকে রুখে দিল মরক্কো

জুলাই ১০, ২০২৬
কক্সবাজারে থৈ থৈ করছে বন্যার পানি।ছবি: প্রতিনিধি।

চকরিয়া ও মাতামুহুরীতে বন্যার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

জুলাই ৯, ২০২৬

সাড়ে ৩ কোটি টাকার লটারি জিতলেন বাংলাদেশি প্রবাসী আতিক হাসান

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT