পুরো ডিসেম্বর জুড়েই চলবে এমন শীতের উঠানামা। কখনো এক ডিগ্রি বেশি তো কখনো এক ডিগ্রি কম। প্রবল শৈত্য প্রবাহের সম্ভাবনাও রয়েছে সামনে।
আবহাওয়াবিদ আবদুর রহমান চ্যানেল আই অনলাইনকে বলেন, এখন বৃষ্টির প্রভাব না থাকলেও শীতের প্রকোপ রয়েছে বেশ। আকাশও কুয়াশাচ্ছন্ন।
ঢাকায় আজ শনিবার দুপুরে তাপমাত্রা ছিলো ১৩.৫ ডিগ্রি সেলসিয়াস। এছাড়াও উত্তরবঙ্গে মৃদু শৈত্যপ্রবাহ রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
ডিসেম্বর মাসজুড়েই এমন তাপমাত্রা উঠানামার প্রক্রিয়া চলবে বলেই জানান এই আবহাওয়াবিদ।
শনিবার সারাদেশে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী এবং ময়মনসিংহ, গোপালগঞ্জ, টাঙ্গাইল, শ্রীমঙ্গল, রংপুর, দিনাজপুর, যশোর ও চুয়াডাঙ্গার উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। তবে খুব শিগগিরই শৈত্যপ্রবাহের খানিকটা উন্নতি হতে পারে।
আগামীকালের মধ্যে অবস্থার উন্নতি হতে পারে বলে আবহাওয়া অধিদপ্তর ধারনা করছে।






