চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পুরো জাতি তোমাদের নিয়ে গর্বিত: ড. মুহাম্মদ ইউনূস

শান্তকে প্রধান উপদেষ্টার ফোন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:২৬ অপরাহ্ণ ০৩, সেপ্টেম্বর ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A

পাকিস্তানে কোনো ফরম্যাটেই জয় ছিল না বাংলাদেশের। এবার নতুন ইতিহাস রচনা করল টিম টাইগার্স। টেস্ট ক্রিকেটে নিজেদের ইতিহাসে সবচেয়ে বড় সাফল্য উপহার দিয়েছে নাজমুল হোসেন শান্তর দল। বাবর আজমদের হোয়াইটওয়াশ করে বাংলাদেশের মানুষকে ভাসিয়েছে আনন্দের জোয়ারে। ঐতিহাসিক মুহূর্তে অধিনায়ক শান্তকে ফোন করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

তথ্য নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের সহকারী ইনচার্জ, বাংলাদেশের প্রথম টি-টুয়েন্টি দলের অধিনায়ক শাহরিয়ার নাফীস। বাংলাদেশের সাবেক ওপেনার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে লিখেছেন, ‘প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের অফিস থেকে মাত্র ফোন পেলাম। শান্তকে ফরওয়ার্ড করে দিয়েছি। বাংলাদেশ দলকে অনেক অনেক অভিনন্দন।’

প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজ থেকেও একটি পোস্ট করা হয়েছে। সেখানে ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ‘সরকার ও আমার পক্ষ থেকে হৃদয় নিংড়ানো অভিনন্দন। পুরো জাতি তোমাদের নিয়ে গর্বিত।’ প্রধান উপদেষ্টা বলেছেন, দেশে ফেরার পর বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে সংবর্ধনা দেয়ার কথাও।

রাওয়ালপিন্ডিতে পাকিস্তানকে প্রথম টেস্টে ১০ উইকেটে হারায় বাংলাদেশ। ঐতিহাসিক সাফল্যের পথ ধরে দ্বিতীয় টেস্টে আসে ৬ উইকেটের জয়। বিদেশের মাটিতে টেস্টে বাংলাদেশের তৃতীয় সিরিজ জয়ের ঘটনা এটি।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: টেস্ট সিরিজড. মুহাম্মদ ইউনূসবাংলাদেশ-পাকিস্তানলিড স্পোর্টসশান্ত
শেয়ারTweetPin

সর্বশেষ

ঈদ উপলক্ষ্যে দোকান-বিপণিবিতান রাত ১০টা পর্যন্ত খোলা

মে ১২, ২০২৬

ওয়ালটনের প্রিমিয়াম ক্যাটাগরির নতুন ৪ মডেলের ওয়াশিং মেশিন উন্মোচন

মে ১২, ২০২৬

এসপির মোবাইল ছিনতাই, একই পরিবারের ৩ ছিনতাইকারী গ্রেফতার

মে ১২, ২০২৬

স্বপ্নপূরণে ৪০০ মেধাবী পাচ্ছেন ব্র্যাকের এককালীন ও মাসিক বৃত্তি

মে ১২, ২০২৬

ভিসার আর্থিক নথি যাচাইয়ে নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের

মে ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT