পুরোহিত আনন্দ গোপাল গাঙ্গুলীর হত্যাকাণ্ডের স্থান পরিদর্শনের পর পরিবারের সদস্যদেরকে সমবেদনা জানাতে তার গ্রামের বাড়িতে গিয়েছেন ভারতীয় দূতাবাসের দুই কর্মকর্তা।
বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনারের রাজনৈতিক সচিব রাজেস উখাইয়া এবং ভিসা ও কাউন্সিলর রামাকান্ত গুপ্তা বুধবার সকাল সাড়ে ১০টার দিকে সেখানে যান। হত্যাকাণ্ডের স্থান ছাড়াও নিহত ব্যক্তির বাড়ি ও নলডাঙ্গার সিদ্ধেশ্বরী মন্দির পরিদর্শন করেন তারা।
রাজেস উখাইয়া বলেন, ক্ষতিগ্রস্থদের সার্বিক সহোযোগিতা আমরা করব।
এ সময় সেখানে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
গতকাল (মঙ্গলবার) সকালে ঝিনাইদহ সদর উপজেলার মহিষা ভাগাড় বিলের মধ্যে আনন্দ গোপাল গাঙ্গুলী ওরফে নন্দ ঠাকুরকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করে দুর্বত্তরা।









