স্পেনের মাদ্রিদে প্রতিবছর জুলাই মাসের দুই তারিখে অনুষ্ঠিত হয় ছেলেদের হাইহিল পড়ে দৌড় প্রতিযোগিতা। প্রতিবারের মত এবারও সেখানে হয়ে গেল ‘গে প্রাইড সেলিব্রেশন’ শীর্ষক এই প্রতিযোগিতা।
ওই দিন পুরুষরা নানা ধরণের হাই হিল পড়ে পাঁচ দিন ব্যাপি এই বর্ণিল অনুষ্ঠানকে স্বাগত জানান। এর পর ১০ সেন্টিমিটার বা তার চেয়ে উচু বিভিন্ন ধরণের হাই হিল পায়ে স্কচটেপ দিয়ে আটকে দৌড় প্রতিযোগিতায় অংশ নেন। যিনি এই দৌড়ে জয়ী হন তাকে দেয়া হয় ২৫০ ইউরো, সঙ্গীসহ ডিনার এবং স্থানীয় ব্যবসায়ীদের কাছে তার ভাউচার।






