চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পুরান ঢাকার পাগলা রাজা, প্রেমে পড়ে হয়ে যান প্রজা!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৫৯ অপরাহ্ন ০৬, মে ২০২১
বিনোদন
A A

পুরান ঢাকার নতুন এক গল্পের চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। গল্পে দেখা যাবে, মহল্লায় তার ভীষণ হাঁকডাক! সে নিজেকে রাজা ভাবে। তার কাণ্ড দেখে মহল্লাবাসি অনেকেই তাকে ‘পাগলা রাজা’ বলে ডাকে। পাশের বাড়ি মেয়ে মেহজাবীন। তার সঙ্গে পরিচয় হওয়ার পর প্রেম পড়ে যান রাজা, এরপর হয়ে যান প্রজা!

গল্পের প্লট এমন রোমান্টিক কমেডি ধাঁচের। এ ধরনের মজার গল্পকে কেন্দ্র করে মাহমুদুর রহমান হিমি নির্মাণ করেছিলেন নাটক ‘রাজা’। তবে টিভিতে প্রচারের জন্য নাম পরিবর্তন করে রাখা হয়েছে ‘পাগলা রাজা বাসর ঘরে’। যা আসন্ন ঈদুল ফিতরের দিন রাত ৯টা ৩৫ মিনিটে চ্যানেল আইয়ের পর্দায় প্রচার হবে।

নির্মাতা জানান, নিশো-মেহজাবীন ছাড়াও অন্যান্য চরিত্রে আরও অভিনয় করেছেন কাজী উজ্জ্বল, পাপিয়া, অনিক প্রমুখ।

পরিচালক মাহমুদুর রহমান হিমি চ্যানেল আই অনলাইনকে বলেন, ঈগল মিউজিকের পৃষ্ঠপোষকতায় ‘রাজা’ নাটকটি বানিয়েছিলাম। টিভিতে প্রচারের জন্য নাম পরিবর্তন করা হয়েছে। পরে বিষয়টি জেনেছি এবং বুঝেছি নাম পরিবর্তনের বিষয়টি মিস কমিউনিকেশন হয়েছে। তাই আমার কোনো আপত্তি নেই। যত্ন সহকারে কাজটি তৈরি করেছি দর্শক দেখলে শ্রম স্বার্থক হবে।

তিনি বলেন, পুরান ঢাকাকে ঘিরে অনেক নাটক হয়েছে। আগামীতেও হবে। কিন্তু ‘পাগলা রাজা বাসর ঘরে’ কাজটির ভিন্নতা হচ্ছে চিত্রনাট্যে। নিশো-মেহজাবীন দুজনেই অসাধারণভাবে তার চরিত্র ফুটিয়ে তুলেছেন। এর আগে পুরান ঢাকার যেসব চরিত্র দেখেছি তার থেকে এ কাজটি ভিন্নতা আনার চেষ্টা করেছি।

‘পাগলা রাজা বাসর ঘরে’ নাম পরিবর্তন প্রসঙ্গে চ্যানেল আইয়ের অনুষ্ঠান বিভাগ থেকা জানানো হয়, ‘রাজা’ নামে চ্যানেল আইতে প্রচারিত নাটক রয়েছে। একই নামে প্রয়াত কিংবদন্তী নায়ক রাজরাজ্জাক ও মান্নার সুপারহিট সিনেমা করেছেন। একাধিকবার ব্যবহারে যেন বিভ্রান্তি না ছড়ায় এজন্য নাম পরিবর্তন করা হয়েছে।

Jui  Banner Campaign
ট্যাগ: অনিকআফরান নিশোঈদ ২০২১কাজী উজ্জ্বলচ্যানেল আইনায়করাজনিশোপাপিয়ামেহজাবীনরাজ্জাকলিড বিনোদনসিনেমাহিমি
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: 'গণতন্ত্রের সংগ্রামে নারী: অবদান এবং আগামীর বাংলাদেশ' শীর্ষক গোলটেবিল বৈঠকে ব্যারিস্টার জাইমা রহমান।

রাজনীতিতে নারীদের আরো অংশগ্রহণ বাড়ানো দরকার: জাইমা রহমান

ফেব্রুয়ারি ৮, ২০২৬

সংস্কার উদ্যোগ নিয়ে সরকারের ‘রিফর্ম বুক’ প্রকাশ

ফেব্রুয়ারি ৮, ২০২৬

নির্বাচনে নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন অর্ধেকের বেশি সংখ্যালঘু ভোটার

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি: রাজধানীর বাড্ডায় ডিআইটি প্রজেক্ট খেলার মাঠে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভায় জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

দেশের ভাগ্য গড়তে ৫ বছর যথেষ্ট সময়: জামায়াতের আমির

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম বন্দরে আবারও লাগাতার ধর্মঘট

ফেব্রুয়ারি ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT