হলিউড তারকা ব্র্যাড পিট ও অ্যাঞ্জেলিনা জোলি বিচ্ছেদের পর দুইজনের বর্তমান অবস্থা নিয়ে গুঞ্জন-গুজব লেগেই আছে। কখনও শোনা যায় তাঁরা আবার একসঙ্গে ফিরবেন, কখনও জোলির নতুন বিয়ের খবর আসে।
তবে, এবার বেশ জোরালোভাবেই একটি খবর ছড়িয়ে পড়েছে। আর তা হলো, জোলি নয়, প্রথম স্ত্রী জেনিফার অ্যানিস্টোনের দিকেই আবার মন দিয়েছেন ব্র্যাড পিট।
জেনিফারের সঙ্গে ২০০০ সালে বিয়ের পর সে সম্পর্ক শেষ হয় ২০০৫ সালে। এরপর জোলির সঙ্গে প্রায় এক দশকের সম্পর্ক ও বিয়ে। হঠাৎই ২০১৬ তে ভাঙন ধরে ছয় সন্তানের সেই সংসারে।
এদিকে, জেনিফারের দ্বিতীয় বিয়েও বিচ্ছেদ হয়ে গেছে সম্প্রতি। আর ব্র্যাড পিটকে এই সুযোগই কাজে লাগাতে বলেছেন তাঁদের দুইজনেরই বন্ধু জর্জ ক্লুনি।
শোনা যাচ্ছে, প্রায়ই এখন গভীর রাতে দুইজনকে এক সাথে পাওয়া যায় বিভিন্ন পার্টিতে। নিজেদের সম্পর্কের তিক্ততা ছেড়ে জেনিফার-পিট নতুন করে মন দেয়া-নেয়া করছেন বলেই ধারনা সবার।







