চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পুরনো গুরুর কাছে ফিরছেন আলভেজ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:২৭ অপরাহ্ণ ২২, জুন ২০১৭
স্পোর্টস
A A
আলভেজ ও গার্দিওলা যখন বার্সায়

আলভেজ ও গার্দিওলা যখন বার্সায়

আবার দল পরিবর্তন করছেন দানি আলভেজ। এবার জুভেন্টাস ছেড়ে পুরনো গুরু পেপ গার্দিওলার কাছে ফিরছেন এই ব্রাজিলিয়ান রাইটব্যাক। তুরিনের দলটির প্রধান নির্বাহী জিওসেপ্পে মারোত্তা নিশ্চিত করেছেন, এই গ্রীষ্মেই ম্যানচেস্টার সিটিতে পা রাখবেন আলভেজ।

বার্সেলোনায় থাকতে আলভেজকে ভালো মতই ব্যবহার করেছেন গার্দিওলা। জাভি-ইনিয়েস্তাদের ছাড়িয়ে মেসিকে দিয়ে সর্বোচ্চ ৪২টি গোল করিয়েছেন এই ব্রাজিলিয়ান। জুভেন্টাসেও দেখিয়েছেন আগের সেই ঝলক। তাই ৩৪ বয়সী আলভেজকে পেতে আগ্রহী ছিল ম্যানসিটি ও চেলসির মত ইংলিশ জায়ান্ট ক্লাবগুলো।

তবে আলভেজের জুভেন্টাস ছাড়ার পেছনে শোনা যাচ্ছে অন্য কারণ। কয়দিন আগে পাওলো দিবালাকে জুভেন্টাস ছাড়ার পরামর্শ দিয়ে ক্লাব কর্মকর্তাদের বিরাগভাজন হয়েছিলেন। ক্লাব সমর্থকরাও বিষয়টি ভালো চোখে নেয়নি। তাই দুইয়ে দুইয়ে চার মিলিয়ে আলভেজকে ছেড়ে দেওয়াই শ্রেয় মনে করছে ক্লাব।

মারোত্তাও স্বীকার করেছেন সেটি, ‘এটা কোন দ্বন্দ্ব নয়। নিজের ইচ্ছাটাই এখানে বড় কিছু। হয়তো বিদায়টা একটু তিক্ত হয়েছে, কিন্তু আমি আবারও বলছি এখানে কোন দ্বন্দ্ব ছিল না।’

বার্সায় থাকতে গার্দিওলার অধীনে দুটি চ্যাম্পিয়ন্স লিগ এবং তিনটি লা লিগা জিতেছেন আলভেজ। তাই নিজেদের মধ্যে বোঝাপড়াটা ভালো থাকায় আলভেজকে এক প্রকার উদ্ধারই করলেন গার্দিওলা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গার্দিওলাদানি আলভেজম্যানসিটি
শেয়ারTweetPin

সর্বশেষ

ফিক্সিংয়ের অভিযোগে গ্রেপ্তার ভারতের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী তারকা

জুলাই ১৭, ২০২৬

তৃতীয় স্থান নির্ধারণী নয়, ফাইনাল খেলতে চায় ইংল্যান্ড-ফ্রান্স: টুখেল

জুলাই ১৭, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে আবহাওয়া নিয়ে কোন শঙ্কা নেই

জুলাই ১৭, ২০২৬

ক্যারিবীয় কিংবদন্তি স্যার গ্যারি সোবার্স মারা গেছেন

জুলাই ১৭, ২০২৬

জোয়ারের পানিতে ভাসছে মনপুরার কলোনি, টিনের চালে আশ্রয় বাসিন্দাদের!

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT