চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পুনের পিচ ‘ফিক্সিং’ কেলেঙ্কারির তদন্তে আকসু

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৪২ অপরাহ্ণ ২৭, অক্টোবর ২০১৭
স্পোর্টস
A A
বয়স্ক ব্যক্তি কথা বলছেন, পেছনে অন্যরা দাঁড়িয়ে আছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

পুনেতে ভারত-নিউজিল্যান্ড দ্বিতীয় ওয়ানডের আগে আনুষ্ঠানিকভাবে পিচ ফিক্সিং কেলেঙ্কারির তদন্তে নেমেছে আইসিসির দুর্নীতি দমন এবং নিরাপত্তা ইউনিট (আকসু)। বিষয়টির গুরুত্ব তুলে ধরতে ইউনিটের সদস্যদের সহযোগিতার জন্য বীর সিং নামের একজন কর্মকর্তাকে তদন্তে যুক্ত করেছে আইসিসি, যিনি আগে থেকেই বিষয়টি নিয়ে তদন্ত করছিলেন।

ইন্ডিয়া টুডে টিভির এক ছদ্মবেশী সাংবাদিক পুনের পিচ কিউরেটর পাণ্ডুরং সালগাওরকে পিচ ফিক্সিংয়ের প্রস্তাব দিলে তাতে সাড়া দিয়ে ফেঁসে যান সালগাওকার। সঙ্গে সঙ্গে তাকে মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন, পুনের পিচ কিউরেটর ও প্রধান মাঠ পরিচর্যাকারীর পদ থেকে অব্যাহতি দেয় ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

পিচ ফিক্সিংয়ের অভিযোগে সালগাওর দ্বিতীয় পিচ কিউরেটর যিনি এমন কাণ্ডে অব্যাহতি পেলেন। এর আগে ২০১৬ সালের জানুয়ারিতে গলের পিচ সংক্রান্ত বিতর্কে শ্রীলঙ্কান কিউরেটর জয়ানন্দা ভারনাভিরাকে বরখাস্ত করেছিল লঙ্কান ক্রিকেট বোর্ড।

তদন্তের কাজে দুবাই থেকে উড়ে আসা সহকর্মীদের শুরুতে নিজের তদন্তের অগ্রগতি সম্পর্কে জানাবেন আকসুর কর্মকর্তা বীর সিং। ভারত-নিউজিল্যান্ড সিরিজের সময় দুর্নীতি দমন কর্মকর্তা হিসেবে দল দুটির সঙ্গে ভ্রমণ করছিলেন তিনি। সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করবেন এই কর্মকর্তারা। তাতে হস্তক্ষেপের কোন সুযোগ থাকবে না বিসিসিআইয়ের দুর্নীতি দমন ইউনিটেরও। তদন্তের জন্য ইন্ডিয়া টুডের দুই সাংবাদিকের সঙ্গেও কথা বলবেন আকসুর কর্মকর্তারা।

ইন্ডিয়া টুডে টিভির সেই তদন্তের ভিডিওতে দেখা যায়, পুনেতে ম্যাচের আগে দুই দিন (২৩ এবং ২৪ অক্টোবর) দুই ছদ্মবেশী সাংবাদিককে পিচ দেখানোর সুযোগ দিয়েছিলেন সালগাওকার। উইকেটে রান হবে কি-না এমন প্রশ্নের জবাবে রানের ফোয়ারা বইয়ে দেয়ার আশ্বাস দিয়েছিলেন ওই কিউরেটর, ‘রান হবে। এটা খুবই ভাল উইকেট। ৩৩৭ রানের মত হতে পারে। আবার ৩৩৭ রান তাড়া করাও যাবে।’

সালগাওকার নিজ ক্ষমতাবলে ওই সাংবাদিকদের উইকেটের কাছে নিয়ে যান। বিসিসিআইয়ের নিয়মানুযায়ী, বোর্ডের সংশ্লিষ্ট ব্যক্তি ছাড়া পিচের কাছাকাছি অন্যকারো যাওয়া নিষেধ। নিষেধের তালিকায় সাংবাদিকরাও আছেন।

সাংবাদিকদের ধারণ করা সেই গোপন ভিডিওতে দেখা গেছে, বিসিসিআইয়ের গ্রাউন্ডস এবং পিচ কমিটির সদস্য মহেশ মোহমুঙ্কারকেও। নিয়ম অনুযায়ী তার থাকার কথা ছিল না মাঠে। তাই তদন্তের আওতায় আসতে যাচ্ছেন মহেশও।

পরে ম্যাচে দেখা গেছে প্রথমে ব্যাট করতে নেমে ২৩০ রান করতে পেরেছিল নিউজিল্যান্ড। আর চার ওভার হাতে রেখেই রান তাড়া ম্যাচ জিতে নেয় ভারত।

পুনের ওই মাঠের পিচ নিয়ে আইসিসির অভিযোগ অনেকদিনের। অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারত এখানে ৩৩৩ রানে হেরে যায়। ওই ম্যাচটি তিনদিনে শেষ হয়ে গিয়েছিল। ম্যাচের পর পিচকে নিকৃষ্ট মানের বলেছিল আইসিসি।

পুনের কেলেঙ্কারি থেকে শিক্ষা নিয়ে রোববার তৃতীয় ওয়ানডের ভেন্যু কানপুরের গ্রীনপার্ক স্টেডিয়ামকে নিরাপত্তার চাদরে ঢেকে রেখেছে বিসিসিআই। সমস্ত প্রবেশ পথে রাখা হয়েছে কঠোর নিরাপত্তা। মাঠে প্রবেশের সুযোগ থাকছে কেবল উত্তর প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের কর্তা এবং মাঠ কর্মীদের।

শেয়ারTweetPin
পূর্ববর্তী

খালেদা জিয়া আদালতে মিথ্যাচার করছেন: ওবায়দুল কাদের

পরবর্তী

সাম্প্রতিক বিশ্ব সিনেমার এক দুর্দান্ত আবিষ্কার ‘ডুব’: ইমন

পরবর্তী

সাম্প্রতিক বিশ্ব সিনেমার এক দুর্দান্ত আবিষ্কার ‘ডুব’: ইমন

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

মিরপুরে পরিচালকের ক্যামেরা ছিনতাই

সর্বশেষ

নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৪৬৯

আগস্ট ২৮, ২০২৬

বদলে যাচ্ছে গ্রাম, বাড়ছে অর্থনৈতিক গতি–শহর গ্রামে নতুন বৈষম্য

আগস্ট ২৮, ২০২৬

সবুজে সাজাই বাংলাদেশ-বাহুবলে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ কর্মসূচি

আগস্ট ২৮, ২০২৬

গাইবান্ধায় নানান কারণে রোপা আমন চাষ বড় চ্যালেঞ্জের মুখে

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

২৯ সেপ্টেম্বর থেকে রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠাবে মালয়েশিয়া

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT