চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘পুনর্জন্ম ২’ নাটকটিও দর্শকদের ধাক্কা দিবে: ভিকি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৪৭ অপরাহ্ন ২৪, সেপ্টেম্বর ২০২১
বিনোদন
A A

সাম্প্রতিক ছোটপর্দার দর্শকরা আলাদা কদর করেন ভিকি জাহেদের। তার নির্মাণে অন্যরকম ব্যাপার খুঁজে পাওয়া যায়। তাই ভিকির কাজ মানেই দর্শকদের মুখিয়ে থাকা। টুইস্টে ভরপুর স্বল্পদৈর্ঘ্য ও নাটক দিয়ে নির্মাতা হিসেবে এই জায়গা প্রতিষ্ঠিত করেছেন তিনি। কাজের সেই ছাপ আরো দারুণভাবে রেখেছেন সর্বশেষ ঈদেও!

দর্শকদের মতে, গেল ঈদে প্রচারিত কয়েক’শ নাটকের ভিড়ে সবচেয়ে আলোচিত কাজ চ্যানেল আইয়ে প্রচারিত জিকি জাহেদের পরিচালনায় ‘পুনর্জন্ম’ নাটকটি। যেখানে অভিনয় করেছিলেন আফরান নিশো-মেহজাবীন।

প্রচারের পরে নাটকটি নিয়ে কেউ কেউ নির্মাতাকে জানিয়েছিলেন, এ ধরনের কনটেন্ট নেটফ্লিক্সের উপযোগী! এমনকি দেশের বাইরে থেকেও এত মানুষ দেখেছিলেন, পরে বাধ্য হয়েই ‘পুনর্জন্ম’ সাবটাইটেল দেয়া হয়। চ্যানেল সংশ্লিষ্টদের কাছে, দর্শকদের সাড়া ছিল অভূতপূর্ব!

তখনই নির্মাতা ভিকি জানিয়েছিলেন, ‘পুনর্জন্ম ২’ বানাবেন। কথা রেখেছেন সময়ের প্রতিশ্রুতিশীল এ তরুণ। একই টিম নিয়ে ভিকি জাহেদ নির্মাণ করলেন ‘পুনর্জন্ম ২’। যেটি চ্যানেল আইয়ের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ১ অক্টোবর প্রচারিত হবে।

‘পুনর্জন্ম’ যারা দেখেছিলেন তারা জানেন গল্পটি কোথায় গিয়ে শেষ হয়েছিল। ভিকি জানালেন, যেখানে প্রথম পর্ব শেষ হয়েছে, সেখান থেকেই শুরু হবে ‘পুনর্জন্ম ২’। তার আগের সম্পূর্ণ টিম এতে কাজ করেছেন। প্রথম কিস্তির সঙ্গে মিল রাখতে শিল্পীদের কস্টিউম পর্যন্ত একই রাখা হয়েছে। নির্মাতা ভিকি জাহেদ বিশ্বাস করেন, ‘পুনর্জন্ম ২’-ও প্রচারের পর আলোচনায় হতে পারে।

চ্যানেল আই অনলাইনকে ভিকি জাহেদ বললেন, গল্পের ধারণা দিতে চাই না। বেশকিছু টুইস্ট রয়েছে। চমকে দেওয়ার মতো ব্যাপার রয়েছে। প্রথম অংশ দেখে দর্শক ধাক্কা খেয়েছিলেন। ‘পুনর্জন্ম ২’ দেখেও দর্শক একাধিকবার ধাক্কা খেতে পারেন। শুধু বাংলাদেশ নয়, বিশ্বব্যাপী কনটেন্টগুলোর সিক্যুয়াল বেশীরভাগ ক্ষেত্রে ফ্লপ হয়। তাই কাজের আগে চ্যালেঞ্জ নিয়েই করতে হয়েছে। এজন্য গত দেড় মাস গল্পের পিছনে আমাকে দিতে হয়েছে।

‘পুনর্জন্ম ২’ এর একটি দৃশ্যে মেহজাবীন ও নওশাবা
Reneta

‘মিস্টার টুইস্ট’ খ্যাত এ নির্মাতা বলেন, যেহেতু প্রথম অংশ যেখানে শেষ হয়েছে দ্বিতীয় অংশ ঠিক সেখান থেকে শুরু হয়েছে তাই দ্বিতীয় কিস্তির জন্য একেবারে ধরে ধরে কাজ করতে হয়েছে। লোকেশনগুলোও হুবহু মিলিয়ে করেছি। এমনও হয়েছে শুটিং হাউস গুছিয়ে আগের অংশের বাড়ির রঙের সঙ্গে মিলিয়ে করতে হয়েছে। মনে হবে, প্রথম ও দ্বিতীয় অংশ একই সঙ্গে শুটিং করা।

চ্যানেল আইয়ের উদ্যোগে নির্মিত ‘পুনর্জন্ম ২’-এ আফরান নিশো-মেহজাবীন ছাড়াও অভিনয় করেছেন নওশাবা, শাহেদ আলী, মুকুল সিরাজ প্রমুখ।

Jui  Banner Campaign
ট্যাগ: আফরান নিশোঈদচ্যানেল আইটুইস্টনাটকনিশোপুনর্জন্ম ২ভিকিভিকি জাহেদমেহজাবীনলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: কানাডার প্রতিনিধি

কানাডায় অপরাধ ও দুর্নীতির অভিযোগে ৭ পুলিশ কর্মকর্তা গ্রেপ্তার

ফেব্রুয়ারি ৬, ২০২৬
ছবি: নির্বাচন কমিশনার (ইসি) মো. আনোয়ারুল ইসলাম সরকার।

ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেওয়া ছাড়া কোনো প্রস্তুতি বাকি নেই: ইসি

ফেব্রুয়ারি ৬, ২০২৬

আর্থিক ক্ষতি এড়াতে ভারতের বিপক্ষে খেলতে পাকিস্তানকে চিঠি শ্রীলঙ্কার

ফেব্রুয়ারি ৬, ২০২৬

নবম পে-স্কেলের গেজেট দাবিতে যমুনা ঘেরাও, পুলিশের টিয়ারগ্যাস

ফেব্রুয়ারি ৬, ২০২৬
ছবি: চ্যানেল আই

গোপালগঞ্জে চালককে হত্যা করে ইজিবাইক ছিনতাই 

ফেব্রুয়ারি ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT