চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘পুত্র’ শুধু বিনোদিত করবে না, নতুন করে ভাবতে শেখাবে: জয়া

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:০০ অপরাহ্ণ ০৫, জানুয়ারি ২০১৮
তারকাকথন, বিনোদন, সেলিব্রিটি সোশ‌্যাল
A A
চ্যানেল আই অনলাইন- পুত্র

চ্যানেল আই অনলাইন- পুত্র

দেশব্যাপী শতাধিক সিনেমা হলে শুক্রবার (৫ জানুয়ারি) মুক্তি পেল তথ্য মন্ত্রণালয়ের উদ্যোগে এবং বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর প্রযোজিত সিনেমা ‘পুত্র’। ইমপ্রেস টেলিফিল্মের সার্বিক তত্ত্বাবধানে সিনেমাটি নির্মিত হয়েছে। সরকারের পক্ষ থেকে ‘পুত্র’ ছবির পরিবেশনার দায়িত্ব দেওয়া হয়েছে দেশের শীর্ষ প্রযোজনা ও পরিবেশনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়াকে।

এই ছবির অন্যতম প্রধান চরিত্র জয়া আহসান বৃহস্পতিবার (৪ জানুয়ারি) তাঁর ফেসবুক পেইজ থেকে ‘পুত্র’ সিনেমা সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে চলচ্চিত্রটি সবাইকে দেখার আমন্ত্রণ জানিয়ে একটি পোস্ট দেন। পাঠকের জন্য সেটি হুবহু তুলে ধরা হল-

‘কিছু চলচ্চিত্র আমাদের বিনোদিত করে। কিছু চলচ্চিত্র বিকশিত করে। তবে আমার অভিনীত ‘পুত্র’ চলচ্চিত্র শুধু বিনোদন-ই দেবে না, সৃষ্টিকর্তা প্রদত্ত অসাধারণ শিশুদের সম্পর্কে নতুন করে ভাবতেও শেখাবে। আমরা সবাই জানি, বিশেষ এই শিশুদের কথা। কিন্তু আমরা আমাদের ব্যস্ত জীবনের ফাঁকে কতটুকু সময় তাদের জন্য বের করি? কতটুকু তাদের নিয়ে ভাবি? কতটুকু জানি যে তাদের অনেকেই আমাদের সাধারণ শিশুদের চেয়ে কোনো অংশেই কম নয়, বরং অনেক ক্ষেত্রে বেশি? এই ভাবনা থেকেই হারুন অর রশীদ-এর লেখা গল্পে সাইফুল ইসলাম মান্নু নির্মাণ করেছেন ‘পুত্র’ চলচ্চিত্রটি। আর এ চলচ্চিত্রকে বাংলাদেশ সরকার আর্থিকভাবে অনুদান দিয়ে আমাদের প্রচেষ্টাকে সাধুবাদ জানিয়েছেন। এজন্য তথ্য মন্ত্রণালয়ের কাছে ছবির একজন কর্মী/ অভিনেত্রী হিসেবে আমি ভীষণভাবে কৃতজ্ঞ। ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজক হিসেবে এবং জাজ মাল্টিমিডিয়া পরিবেশক হিসেবে যুক্ত হয়েছে ‘পুত্র’র সঙ্গে। সবার প্রতি কৃতজ্ঞতা। আগামীকাল ৫ জানুয়ারি থেকে ঢাকা সহ সারা বাংলাদেশে ‘পুত্র’ মুক্তি পাচ্ছে। আশা করছি বাংলা ছবির দর্শকরা, আমার শুভাকাঙ্খীরা ছবিটি দেখবেন। আমাদের কাছে আপনাদের সুচিন্তিত মতামত জানাবেন।

চ্যানেল আই অনলাইন- 'পুত্র' নিয়ে জয়া আহসানের ফেসবুক পোস্ট
                                                                                                     ‘পুত্র’ নিয়ে জয়া আহসানের ফেসবুক পোস্ট
Banglabid

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইমপ্রেস টেলিফিল্মসজয়া আহসানজাজ মাল্টিমিডিয়াপুত্রফেরদৌস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ইচ্ছে আছে, প্রাইমারি স্কুলের বাচ্চাদের রান্না শেখাবো: কেকা

পরবর্তী

বিএনপি অফিসে সেই ৫ জানুয়ারির দৃশ্য

পরবর্তী
BNP offic

বিএনপি অফিসে সেই ৫ জানুয়ারির দৃশ্য

শীত

বাবাদের ব্যাগে থাকে আগামীর সূর্য

সর্বশেষ

কেমন হল এশিয়ান গেমসের বাংলাদেশ দল

আগস্ট ২১, ২০২৬

পারেদেসকে ১০ ও মোলিনাকে ৭ ম্যাচের নিষেধাজ্ঞা, আর্জেন্টিনাকে বড় জরিমানা ফিফার

আগস্ট ২১, ২০২৬

যুব উন্নয়নে এখনও দাপিয়ে বেড়াচ্ছেন আওয়ামী লীগের মাসুদ

আগস্ট ২১, ২০২৬
লাল ফাইলে কেন শপথবাক্য পাঠ করেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

লাল ফাইলে কেন শপথবাক্য?

আগস্ট ২১, ২০২৬

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামকে ভারতের রাষ্ট্রপতির অভিনন্দন

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT