চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পুতিনের পিঠ দেয়ালে ঠেকে গেছে: বাইডেন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:০১ অপরাহ্ণ ২২, মার্চ ২০২২
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, এটি ‘স্পষ্ট’ যে রাশিয়া ইউক্রেনে রাসায়নিক ও জীবাণু অস্ত্রের ব্যবহারের চিন্তা করছে। ইউক্রেনে ভ্লাদিমির পুতিনের পিঠ দেয়ালে ঠেকে গেছে বলে দাবি করেন তিনি।

তিনি সতর্ক করে দিয়ে বলেন, রাশিয়া যদি এটি বেছে নেয় তবে তাদের কঠোর পশ্চিমা প্রতিক্রিয়ার মুখোমুখি হতে হবে।

বাংলাদেশ সময় মঙ্গলবার ওয়াশিংটনে ব্যবসায়ী নেতাদের সমাবেশে যুক্তরাষ্ট্র ইউরোপে রাসায়নিক ও জীবাণু অস্ত্র মজুদ করে রেখেছে-ভ্লাদিমির পুতিনের সাম্প্রতিক এই অভিযোগের জবাবে বাইডেন বলেন, ‘তার পিঠ দেয়ালে ঠেকে গেছে। এটি শুধু সত্যই নয়, রাশিয়ার রাসায়নিক ও জীবাণু অস্ত্রের হামলার ব্যাপারে আমি নিশ্চিত হয়েই বলছি।’

তিনি বলেন, ‘ইউক্রেনে রাসায়নিক ও জীবাণু অস্ত্র রয়েছে বলে রাশিয়া অভিযোগ করছে, এতে স্পষ্ট বোঝা যায় যে পুতিন এই দুটি অস্ত্র ব্যবহার করার বিষয় বিবেচনা করছেন।’

ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ান কর্মকর্তারা মার্কিন সমর্থিত রাসায়নিক অস্ত্র কর্মসূচি আড়াল করার অভিযোগ তোলার পর এই মাসের শুরুর দিকে বাইডেন প্রশাসনের পাশাপাশি পশ্চিমা দেশগুলো ইউক্রেনে রাশিয়ার রাসায়নিক ও জীবাণু অস্ত্রের হামলার আশঙ্কার কথা বলে আসছে।

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন সাকি এক টুইটে বলেছেন, ‘এখন যেহেতু রাশিয়া এই মিথ্যা অভিযোগ করেছে আমাদের সকলকে বুঝতে হবে রাশিয়া সম্ভবত ইউক্রেনে রাসায়নিক ও জীবাণু অস্ত্র ব্যবহার করবে অথবা এগুলো ব্যবহার করে মিথ্যা অভিযোগ তুলতে পারে।’

Reneta

বাইডেন সোমবারও এ কথা পুনব্যক্ত করেছেন যে, রাশিয়ার এ ধরণের পদক্ষেপ ‘গুরুতর’ পরিস্থিতি তৈরি করবে এবং পশ্চিমা মিত্রদের মধ্যে কঠোর প্রতিক্রিয়া তৈরি করবে।

ন্যাটো জোট কি ধরণের পদক্ষেপ নেবে তা উল্লেখ না করে বাইডেন বলেন, পুতিন জানেন যে ন্যাটো জোটের কারণে তাদের গুরুতর পরিস্থিতির মুখোমুখি হতে হবে।

একইভাবে মার্কিন জরুরি অবকাঠামোর বিরুদ্ধে রাশিয়ার সাইবার হামলা হলে এর প্রতিক্রিয়ার ব্যাপারেও তিনি সতর্ক করে দেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জো বাইডেন
শেয়ারTweetPin

সর্বশেষ

ইতালির কোচ হচ্ছেন আন্দ্রে পিরলো

জুলাই ২৫, ২০২৬

বয়স ৭৪, তাতে কী- রুনা লায়লা ইজ রুনা লায়লা!

জুলাই ২৫, ২০২৬

আবু হেনা রাসেল স্মরণে ক্র্যাবে দোয়া মাহফিল ও শোকসভা

জুলাই ২৪, ২০২৬

কুকুরেয়ার খোলা চুলের পেছনে কী সত্যি আছে আবেগের গল্প?

জুলাই ২৪, ২০২৬

লেস্টার ছাড়ছেন না মালিক, বড় পরিবর্তনের ঘোষণা

জুলাই ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT