চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘পুতিনকে ক্ষমতাচ্যুত করতে যে কোন মুহূর্তে ক্যু’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:২৫ অপরাহ্ণ ১৫, মে ২০২২
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ক্ষমতাচ্যুত করতে একটি অভ্যুত্থান চলছে বলে দাবি করেছেন ইউক্রেনের শীর্ষস্থানীয় সামরিক কর্মকর্তা মেজর জেনারেল কিরিলো বুদানভ। তিনি আরও দাবি করেছেন, এটি থামানো যাবে না।

স্কাই নিউজকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে ইউক্রেনের সেনাবাহিনীর শীর্ষস্থানীয় কর্মকর্তা মেজর জেনারেল কিরিলো বুদানভ জানান, আগামী আগস্টের মাঝামাঝি নাগাদ ইউক্রেন-রাশিয়া যুদ্ধ একটি গুরুত্বপূর্ণ মোড় নেবে। আর চলতি বছরের শেষ নাগাদ যুদ্ধ শেষ হবে।

বুদানভের দাবি, ইউক্রেন যুদ্ধে রাশিয়া হেরে গেলে দেশটির প্রেসিডেন্ট পুতিনকে সরিয়ে দেওয়া হবে। এরপরই রাশিয়া ভেঙে পড়বে।

ইউক্রেনের শীর্ষস্থানীয় এই সামরিক কর্মকর্তা বলেন, ‘এ যুদ্ধ শেষ পর্যন্ত রাশিয়া ফেডারেশনকে নেতৃত্বের পরিবর্তনের দিকে নিয়ে যাবে। এ প্রক্রিয়া এরইমধ্যে শুরু হয়ে গেছে। ’

বুদানভ আরও দাবি করেন, ক্রেমলিনের নেতা পুতিন ক্যানসারে আক্রান্ত। পাশাপাশি তার অন্যান্য অসুস্থতাও রয়েছে।

বুদানভ বলেন, ‘পুতিন খুব খারাপ মানসিক ও শারীরিক অবস্থার মধ্যে রয়েছেন। তিনি ক্যান্সারে আক্রান্ত ও খুবই অসুস্থ।’

Reneta

শুধু কিরিলো নন, এর আগেও বেশ কয়েকটি প্রতিবেদনে প্রকাশিত হয়েছিল যে পুতিন গুরুতর অসুস্থ। কয়েকটি ভিডিও প্রকাশিত হয়েছিল। যেখানে রুশ প্রেসিডেন্টের হাত-পা কাঁপতে দেখা গিয়েছিল। তার পর থেকেই আলোচনা তুঙ্গে পুতিনের স্বাস্থ্য নিয়ে। যদিও ক্রেমলিন পুতিনের স্বাস্থ্য নিয়ে প্রকাশিত প্রতিবেদন সম্পর্কে কোনও প্রতিক্রিয়া দেয়নি।

এ দিকে সাক্ষাৎকারে ইউক্রেনের সেনাবাহিনীর শীর্ষস্থানীয় সামরিক কর্মকর্তা বুদানভ দাবি করেছেন, যুদ্ধে রাশিয়ার ব্যাপক ক্ষতি হচ্ছে। এরই মধ্যে রুশ বাহিনীকে খারকিভ ছাড়তে বাধ্য করারও দাবি করছে ইউক্রেন।

আর এই পরিস্থিতিই রাশিয়ার নেতৃত্বের বদল ঘটাবে। সেই প্রক্রিয়া ইতিমধ্যেই রাশিয়ার অন্দরে শুরু হয়ে গিয়েছে বলে দাবি কিরিলোর। তা হলে কি তিনি পুতিনের বিরুদ্ধে গণঅভ্যুত্থানের কথা বলতে চাইছেন? এই প্রশ্ন করা হলে, কিরিলোর স্পষ্ট জবাব, “অবশ্যই। পুতিনের বিরুদ্ধে গণঅভ্যুত্থানের পথেই হাঁটছে রাশিয়া। আর সেটা অনিবার্য।”

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পুতিন
শেয়ারTweetPin

সর্বশেষ

শুক্রবার যেসব প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘মাস্তুল’

জুলাই ১৬, ২০২৬

এবার ঘরে বসে দেখা যাবে শাকিবের ‘রকস্টার’!

জুলাই ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা

জুলাই ১৬, ২০২৬

জুলাই আন্দোলনের মামলায় মিথ্যা অভিযোগ করলে ব্যবস্থা: ডিবি

জুলাই ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

মিয়ানমার উপকূলে দুটি নৌকাডুবিতে ৫০০ জনের বেশি নিহতের আশঙ্কা

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT