চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পুতিনকে ‘আগুন’ নিয়ে খেলতে নিষেধ করলেন এরদোগান

নাফিস ইফতেখারনাফিস ইফতেখার
৬:৫২ অপরাহ্ন ২৭, নভেম্বর ২০১৫
আন্তর্জাতিক
A A

রুশ যুদ্ধবিমান ভূপাতিতের ঘটনায় উত্তপ্ত বাক্য বিনিময়ে জড়িয়েছে রাশিয়া ও তুরস্ক। তুর্কি প্রেসিডেন্ট এরদোগান রুশ প্রেসিডেন্ট পুতিনকে আগুন নিয়ে খেলতে মানা করেছেন।

এমন বক্তব্যের জন্য এরদোগানের ক্ষমা চাওয়া উচিৎ বলে মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট পুতিন। তুরস্কের ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করতে পারে রাশিয়া।

আকাশসীমা লঙ্ঘনের অভিযোগ এনে রুশ যুদ্ধবিমান ভূপাতিত করেছিলো তুরস্ক, যদিও রাশিয়ার দাবি বিমানটি সিরিয়ার আকাশে ছিলো।

দুই দেশের এই মতানৈক্য এখন চরম রূপ নিয়েছে। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের দাবি, সিরিয়ার প্রেসিডেন্ট আসাদেরবিরোধীদের ওপর হামলা চালিয়ে ও বিমান ভূপাতিত করার পর তুরস্ককে উল্টোপাল্টা অপবাদ দিয়ে বিপদ নিয়ে খেলছে রাশিয়া।

তুরস্কের প্রেসিডেন্টের পুতিনের সাথে সাক্ষাতের আশা সম্ভবত দূরাশা। এরদোগান তার বক্তব্যের জন্য ক্ষমা না চাইলে রুশ প্রেসিডেন্ট পুতিন দেখা করবেন না বলে জানিয়ে দিয়েছে ক্রেমলিন।

শুধু তুর্কি প্রেসিডেন্টের ক্ষমাই নয়, তুরস্কের কাছ থেকে মাশুলও চাইছে রাশিয়া। আর তাই দেশটির ওপর নানা অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি নিচ্ছে মস্কো।

Reneta

রাশিয়া তুরস্কের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য ক্ষেত্র হওয়ায় তেমন নিষেধাজ্ঞার ফল হতে পারে ভয়াবহ। এরই মধ্যে আগামী বছরের প্রথম দিন থেকে তুরস্কের নাগরিকদের ভিসামুক্ত প্রবেশ বাতিলের ঘোষণা দিয়েছে রাশিয়া।

রাশিয়া সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের পক্ষে আর তুরস্ক বিপক্ষে থাকায় – দু’ দেশের মধ্যে আগে থেকেই আদর্শগত পার্থক্য রয়েছে।

তাদের সাম্প্রতিক সময়ের উত্তেজনা এ অঞ্চলের রাজনীতিতে কি প্রভাব ফেলে তা দেখার অপেক্ষায় বিশ্ব।

Jui  Banner Campaign
ট্যাগ: তুরস্ক-রাশিয়ারাশিয়া বিমানরাশিয়া-সিরিয়াসিরিয়া যুদ্ধ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

টাকা উদ্ধারের নামে ব্যক্তি স্বাধীনতা হরণ করা হচ্ছে: আসিফ মাহমুদ

ফেব্রুয়ারি ১১, ২০২৬

ইংল্যান্ডকে হারিয়ে টানা দুইয়ে দুই ওয়েস্ট ইন্ডিজের

ফেব্রুয়ারি ১১, ২০২৬

অবশেষে দল পেলেন পারভেজ ইমন-নাহিদ রানা

ফেব্রুয়ারি ১১, ২০২৬

রুহুল কবির রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান

ফেব্রুয়ারি ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপি ১৭১ থেকে ২২২ আসনে এগিয়ে থাকবে, জামায়াত ৪৬

ফেব্রুয়ারি ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT