চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পুকুরে বিষ দিয়ে প্রায় পাঁচ কোটি টাকার মাছ নিধন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৩৬ অপরাহ্ণ ১৪, আগস্ট ২০২০
- সেমি লিড, বাংলাদেশ
A A

আশুলিয়ার জিরাবো এলাকায় ৬৬ বিঘা আয়তনের বড় একটি পুকুরে বিষ দিয়ে প্রায় ১০০ টনের বেশি মাছ মেরে ফেলেছে দুর্বৃত্তরা। এতে ৫ কোটি টাকার উপরে ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত পুকুর মালিকের।

বৃহস্পতিবার রাতে আশুলিয়ার জিরাবো এলাকার দেওয়ান ইদ্রিস আলী স্কুল অ্যান্ড কলেজ সংলগ্ন এলাকার ‘প্রাণ প্রকৃতি অ্যাগ্রো’ নামে মাছের খামারে এ ঘটনা ঘটে।

শুক্রবার সকালে সাভার উপজেলা মৎস্য কর্মকর্তা হারুনুর রশিদ বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেন।

পুকুরের মালিক শরিফুল ইসলাম ব্যাপারী বলেন, ‘১৯৯৮ সাল থেকে আমি পুকুরে মাছচাষ করে আসছি। গতকাল রাতে একদল দুর্বৃত্ত রাতের আঁধারের কোনো এক সময়ে তার মাছের পুকুরে বিষ প্রয়োগ করেন। গতকাল ১৩ আগস্ট হঠাৎ মাছ পানিতে ভেসে বেড়াতে শুরু করে। এসময় ৩০ থেকে ৪০ জন লোক নিয়ে প্রায় ৩০ টন মাছ অপসারন করে মাটিতে পুতে রাখা হয়। এছাড়া, আজ পর্যন্ত প্রায় ১০০ টন মাছ মরে পানিতে ভেসে ওঠে।  এখন পুরো এলাকায় মরা মাছের দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে।’

সাভার উপজেলা মৎস্য কর্মকর্তা হারুনুর রশিদ বলেন, ‘পুকুরে বিষ প্রয়োগের খবরে তারা একটি তদন্ত দল ঘটনাস্থলে পাঠিয়েছে। প্রতিবেদন পেলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’

জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীমা আরা নিপা বলেন, ‘এ ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে। প্রশাসন এ বিষয়ে কাজ করছে।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মাছ নিধন
শেয়ারTweetPin

সর্বশেষ

তৃতীয় স্থান নির্ধারণী নয়, ফাইনাল খেলতে চায় ইংল্যান্ড-ফ্রান্স: টুখেল

জুলাই ১৭, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে আবহাওয়া নিয়ে কোন শঙ্কা নেই

জুলাই ১৭, ২০২৬

ক্যারিবীয় কিংবদন্তি স্যার গ্যারি সোবার্স মারা গেছেন

জুলাই ১৭, ২০২৬

জোয়ারের পানিতে ভাসছে মনপুরার কলোনি, টিনের চালে আশ্রয় বাসিন্দাদের!

জুলাই ১৭, ২০২৬

শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ পরীক্ষা করে দেখা হচ্ছে: জয়সোয়াল

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT