হবিগঞ্জ সদরের ধল গ্রামে বুধবার সকাল সাড়ে দশটার দিকে পার্শ্ববর্তী মসজিদের পুকুর থেকে ৩ শিশুর লাশ উদ্ধার করা হয়। সকাল থেকে শিশুদের খুঁজে না পাওয়ায় তাদের আত্মীয়-স্বজন খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুর থেকে ৩ শিশুর লাশ ভেসে ওঠে।
নিহত ৩ শিশু হলেন- জীবন মিয়া (৫), রুমা আক্তার(৪) ও হেফজু আক্তার(৬)। নিহত ৩ শিশুই ধল গ্রামের একই পাড়ার প্রতিবেশী।
সংবাদ পেয়ে হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নাজিম উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেন এবং নিহত ৩ শিশুর মৃত্যুর সত্যতা নিশ্চিত করেন এবং শিশুদের পরিবার থেকে কোনো অভিযোগ না থাকায় বিনা ময়নাতদন্তে লাশ দাফনের জন্য পরিবারের কাছে হস্থান্তর করেন।








