গোপালগঞ্জ

পুকুরে ডুবে তিন বোনের মর্মান্তিক মৃত্যু

পুকুরে ডুবে তিন বোনের মর্মান্তিক মৃত্যু

বাড়ির পাশের পুকুর পাড়ে খেলা করতে গিয়ে পুকুরে ডুবে তিন বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।  রোববার গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার দিগনগর ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামে মর্মান্তিক এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, মিরাজ শেখের মেয়ে মেহেরজান আক্তার (৫) ও মারিয়া আক্তার (৩) পাশের তারাকান্দি গ্রামের নুর-আলমের মেয়ে আপন মামাতো বোন ঝর্না আক্তার (৩) একসঙ্গে বাড়ির পাশের পুকুর পাড়ে খেলা করছিলো।  এসময় তারা পুকুরে পড়ে যায় এবং মৃত্যু হয়।

পরিবারের সদস্যরা জানায়, শিশুদের দেখতে না পেয়ে তাদের খোঁজাখুঁজি করতে থাকে।  একপর্যায়ে পুকুরে পড়ে যেতে পারে সন্দেহ করে সেখানে তল্লাশি চালানো হয়।  অনেক খোঁজার পর পুকুর থেকে তিন বোনকে উদ্ধার করা হয়।

স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত্যু ঘোষণা করেন।

বিষয়:গোপালগঞ্জপুকুরে ডুবে মৃত্যু
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…