চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পুঁজিবাজার ভালো হবে এমন পলিসি নিয়ে আসুন: অর্থমন্ত্রী 

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:০৮ অপরাহ্ণ ২৩, মার্চ ২০২১
- সেমি লিড, অর্থনীতি
A A
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল

পুঁজিবাজার উন্নয়নে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন: দেশের অর্থনৈতিক উন্নয়নে পুঁজিবাজারে ভূমিকা রয়েছে। সরকার শক্তিশালী পুঁজিবাজার চায়। তাই বাজার ভালো হবে এমন পলিসি নিয়ে আসেন। সেগুলো করে দেয়া হবে। তবে এমন কিছু নিয়ে আসবেন না যেগুলো করা সম্ভব হবে না।

মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) আয়োজিত ‘স্বাধীনতার সুবর্ণজয়ন্তী: বঙ্গবন্ধুর স্বপ্নের আলোকে বাংলাদেশের পুঁজিবাজারের অর্জন ও সম্ভাবনা’ শীর্ষক এক অনলাইন আলোচনা সভায় প্রধান অথিতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন: পুঁজিবাজারে এখনও ব্যাপকতা আসেনি। তবে বর্তমান কমিশনের নেতৃত্বে ব্যাপকতা বাড়ানোর কাজ চলছে। আস্তে আস্তে এই বাজারকে জনবান্ধব করা হবে।

পুঁজিবাজারে এখন একটি শক্তিশালী ম্যানেজমেন্ট রয়েছে উল্লেখ করে তিনি বলেন, পুঁজিবাজারের জন্য যেসব অবকাঠামো দরকার সেগুলো নিয়ে আসুন আমরা করে দিচ্ছি। গত বাজেটে কালো টাকা বিনিয়োগসহ বেশ কিছু সুবিধা দেওয়া হয়েছে। আগামী বাজেটেও যদি কোনো জায়গায় হাত দিতে হয়। সেগুলো নিয়ে আসুন, করে দেব। তবে পুঁজিবাজার ভালো হবে এমন পলিসি নিয়ে আসবেন। এমন কিছু নিয়ে আসবেন না, যেটা আমরা রাখতে পারবো না।

অর্থনৈতিক উন্নয়নে পুঁজিবাজারের ভূমিকা রয়েছে উল্লেখ করে মোস্তফা কামল বলেন, সরকার পুঁজিবাজারকে শক্তিশালী করতে চায়। প্রধানমন্ত্রী চান দেশের উন্নয়নের সাথে পু্ঁজিবাজারও সমানতালে এগিয়ে যাক।

বিশেষ অতিথির বক্তব্যে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির চেয়ারম্যান শিবলী রুবাইয়াত-উল-ইসলাম বলেন, আইটি ছাড়া ভবিষ্যতে চলাচল করা অসম্ভব। আমরা একটি শক্তিশালী আইটি অবকাঠামো সমন্বিত পুঁজিবাজার চাই। এতে বাজারে স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়বে। এর ফলে এখন যারা গুজব ছড়িয়ে বিনিয়োগকারীদের কাছ থেকে কম দামে শেয়ার হাতিয়ে নিতে চাচ্ছেন, সেটাও বন্ধ হয়ে যাবে। তারা গুজব ছড়িয়ে পার পাবেন না।

Reneta

এছাড়া বাজারে বিনিয়োগের জন্য নতুন নতুন উদ্ভাবনী পণ্য আসছে এবং আরো আসবে বলেও জানান তিনি।

ডিএসইর চেয়ারম্যান ইউনুসুর রহমানের সভাপতিত্বে অনলাইন মাধ্যমে হওয়া এ আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সচিব মো. আসাদুল ইসলাম, বিএসইসির কমিশনার অধ্যাপক শেখ সামসুদ্দিন আহমেদ ও অধ্যাপক মিজানুর রহমান, ডিএসইর ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আব্দুল মতিন পাটোয়ারী, ডিএসইর পরিচালক শাকিল রিজভী এবং ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট শরীফ আনোয়ার হোসেন প্রমুখ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডিএসইপুঁজিবাজারশেয়ারবাজার
শেয়ারTweetPin

সর্বশেষ

ইতালির ফুটবল পথে ফেরাতে মালদিনির পছন্দের তালিকায় গার্দিওলা

জুলাই ১৩, ২০২৬

লাল-হলুদ কার্ডের কাহিনীতে জড়িয়ে আন্তোনিও রাতিন, ইংল্যান্ড-আর্জেন্টিনা বৈরিতার শুরু যেখানে

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যানেল আইয়ের সঙ্গে ঢাবির টেলিভিশন, চলচ্চিত্র ও ফটোগ্রাফি বিভাগের সহযোগিতা চুক্তি

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সংস্কৃতি ও জনপদের এক অনন্য দলিল ‘চ্যানেল আই অনলাইন’

জুলাই ১৩, ২০২৬

আসমা আল-আসাদ: লন্ডন থেকে সিরিয়ার রক্তাক্ত রাজনীতি ও ক্ষমতার ভরকেন্দ্রে

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT