চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পুঁজিবাজারে বিনিয়োগে ১১ ব্যাংকের বিশেষ তহবিল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৪৫ অপরাহ্ণ ১৫, মার্চ ২০২০
- সেমি লিড, অর্থনীতি
A A

দেশের পুঁজিবাজারে বিনিয়োগের জন্য বিশেষ তহবিল গঠনের কাজ শেষ করেছে ১১টি ব্যাংক। বাকি ব্যাংকগুলোও যেন দ্রুত তহবিল গঠন করে, কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে সেই আহ্বান জানানো হয়েছে।

রোববার বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সাথে এ বিষয়ে বৈঠক করেন বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) নেতারা।

বৈঠক শেষে এসব তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র সিরাজুল ইসলাম।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ইতিমধ্যেই তহবিল গঠন সম্পন্ন করেছে ৮টি ব্যাংক। ব্যাংকগুলো হলো; সোনালী, জনতা, রূপালী, শাহজালাল ইসলামী ব্যাংক, ইসলামী ব্যাংক বাংলাদেশ, এসআইবিএল, সিটি ব্যাংক এবং ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক।

বাকি ৩টি এই সপ্তাহের মধ্যেই এ কাজ শেষ করবে বলে জানা গেছে। এদের মধ্যে রয়েছে- ঢাকা ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক ও ব্যাংক এশিয়া।

বৈঠক শেষে বিএমবিএ’র সভাপতি সাইদুর রহমান সাংবাদিকদের বলেন, করোনা ভাইরাসের প্রভাবে কিছুদিন থেকে খুবই খারাপ সময় পার করছে বাংলাদেশের পুঁজিবাজার। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংককে অবহিত করার জন্য আজকের বৈঠক।

Reneta

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ইতিমধ্যে কয়েকটি ব্যাংক বিশেষ তহবিল গঠন করেছে। বাকিরাও যাতে দ্রুত এই তহবিল গঠন করে পুঁজিবাজারে বিনিয়োগ করে সে বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে নিয়মিত যোগাযোগ করা হচ্ছে।

তিনি বলেন, পুঁজিবাজারের উন্নয়নে নিয়ে কেন্দ্রীয় ব্যাংক ইতিবাচক। আশা করা যায় খুব দ্রুতই ঘুরে দাঁড়াবে বাজার।

শেয়ারবাজার টেনে তুলতে স্টেকহোল্ডারদের একটি অংশের দাবির পরিপ্রেক্ষিতে গত ১০ ফেব্রুয়ারি পুঁজিবাজারে বিনিয়োগের জন্য বাংলাদেশ ব্যাংক থেকে ব্যাংকগুলোকে ২০০ কোটি টাকার বিশেষ তহবিল গঠনের সুযোগ দেয়া হয়।

নিজস্ব উৎস অথবা ট্রেজারি বিল বন্ডের মাধ্যমে বাংলাদেশ ব্যাংক থেকে ব্যাংকগুলো এ তহবিলের অর্থ সংগ্রহ করতে পারবে। বাংলাদেশ ব্যাংক থেকে ৫ শতাংশ সুদে এ তহবিলের অর্থ সংগ্রহ করতে পারবে ব্যাংকগুলো, যা পরিশোধের সময় পাবে ৫ বছর। আর ব্যাংকগুলো সর্বোচ্চ ৭ শতাংশ সুদে এ তহবিল থেকে ঋণ দিতে পারবে।

তবে শেয়ার বাজারে এই বিনিয়োগের খবরে তেমন প্রভাব পড়েনি। একদিন বাড়ে তো দুই দিন কমে। আজ রোববারও সূচক কমেছে। এদিন প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স হারিয়েছে ১৬০ পয়েন্ট। নেমে এসেছে ৪ হাজার পয়েন্টর মনস্তাত্ত্বিক সীমার নিচে। লেনদেন শেষে সূচকটি অবস্থান করছে ৩ হাজার ৯৬৯ পয়েন্টে।

শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই কমেছে ৪৯০ পয়েন্ট।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: পুঁজিবাজারবাংলাদেশ ব্যাংকবিনিয়োগশেয়ার বাজার
শেয়ারTweetPin

সর্বশেষ

ম্যানসিটির হোঁচট, ২২ বছর পর চ্যাম্পিয়ন আর্সেনাল

মে ২০, ২০২৬

৪৩ বর্ষী গোলরক্ষক নিয়ে ২৮ বছর পর বিশ্বকাপে যাচ্ছে স্কটল্যান্ড

মে ১৯, ২০২৬

ট্রাম্পের পর এবার চীনে ভ্লাদিমির পুতিন

মে ১৯, ২০২৬

বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন লোপেজ, আবেগঘন বার্তা ইয়ামালের

মে ১৯, ২০২৬

লীগ সেদিনই ব্যাক করেছে, যেদিন ‘২৪ কে ’৭১ এর বিরুদ্ধে দাঁড় করানো হয়েছিল: মাহফুজ আলম

মে ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT