চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পুঁজিবাজারে চরম দুরবস্থার দায় কার?

সম্পাদনা পর্ষদসম্পাদনা পর্ষদ
৮:৩৩ অপরাহ্ন ১৬, জানুয়ারি ২০২০
সম্পাদকীয়
A A

গত কয়েক বছরের ধারাবাহিকতায় চরম দুরবস্থা বিরাজ করছে দেশের পুঁজিবাজারে। পতনের ধারা থেকে পুঁজিবাজারকে তুলতে সংসদে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ চেয়েছেন সংসদ সদস্যরা।

তথ্য উপাত্ত বিশ্লেষণ করে দেখলে দেখা যায়, ২০১০ সাল থেকেই বাজার সংকট অবস্থা চলছে। আইপিও ও প্লেসমেন্ট শেয়ারের মাধ্যমে বিভিন্ন সময়ে কারসাজি করে বাজার থেকে অর্থ সরিয়ে ফেলা হয়েছে বলে অভিযোগ রয়েছে। বিভিন্ন অনুসন্ধানী প্রতিবেদনে নানা টুকরো ঘটনায় পুঁজিবাজারের পেছনের চিত্র প্রকাশিত হয়েছে গত একদশকে।

বর্তমান সময়ে বাজারের এই পরিস্থিতিতে বিনিয়োগকারীরা এতোটাই হতাশ যে, তারা কোনো ধরণের প্রতিবাদ বা বিক্ষোভের মানসিক শক্তিও হারিয়েছে বলে অনেক ক্ষুদ্র বিনোয়োগকারীর মতামত। বাজারের এই অবস্থায় ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন (ডিবিএ), মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন (বিএমবিএ), বিএসইসি এবং ডিএসই বিভিন্ন সংস্থাগুলোর কোনো কার্যকর উদ্যোগও চোখে পড়েনি। বিষয়গুলো খুবই চিন্তার।

এই অবস্থায় দেশের ৪ সরকারি ব্যাংক পুঁজিবাজারের বিনিয়োগ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। ব্যাংকগুলো হলো- সোনালী, জনতা, অগ্রণী ও রূপালী ব্যাংক। বৃহস্পতিবার সোনালী ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত সরকারি ৪ বাণিজ্যিক ব্যাংকের পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে ত্রৈমাসিক বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

এ সিদ্ধান্তের পরপরই কিছুটা ঘুরে দাঁড়িয়েছে দেশের দুই পুঁজিবাজার। বৃহস্পতিবার প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচক ৮১ পয়েন্ট বা ২ শতাংশ বেড়ে অবস্থান করছে ৪ হাজার ১৪৯ পয়েন্টে। আর অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই বেড়েছে ২০৭ পয়েন্ট।

ব্যাংকিং খাতের নাজুক অবস্থার পাশাপাশি পুঁজিবাজারের বেহাল অবস্থা সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের ইমেজকে প্রশ্নবিদ্ধ করে রেখেছে কয়েকবছর ধরে। এই অবস্থার পরিবর্তন জরুরি, সেইসঙ্গে এই অবস্থার জন্য কারা দায়ী? তাও খুঁজে দেখে ব্যবস্থা নেয়া জরুরি বলে আমরা মনে করি।

Reneta

অতীতের বিভিন্ন তদন্ত কমিটির সুপারিশ অনুযায়ী ব্যবস্থা নেবার পাশাপাশি পুঁজিবাজারে কোনো ‘খেলোয়াড়’ থাকলে তা শক্ত হাতে দমন করা এখন সময়ের দাবি।

Jui  Banner Campaign
ট্যাগ: পুঁজিবাজারশেয়ার বাজারশেয়ারবাজারসম্পাদকীয়
শেয়ারTweetPin

সর্বশেষ

১৭ ফেব্রুয়ারির মধ্যে বিজয়ীদের শপথ গ্রহণ হবে: প্রেস সচিব

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে বাড়িতে বিস্ফোরণে ২ জন নিহত

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

এবার দেশ গড়ার পালা: তারেক রহমান

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

উদারপন্থি গণতন্ত্রের জয় হয়েছে: মির্জা ফখরুল

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

চলতি বিশ্বকাপে সর্বোচ্চ সংগ্রহ গড়ে ওমানকে হারল আয়ারল্যান্ড

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT