চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পুঁজিবাজারে এতো পদক্ষেপের পরেও কেন আস্থাহীনতা?

সম্পাদনা পর্ষদসম্পাদনা পর্ষদ
৯:৪৩ অপরাহ্ণ ০৯, ফেব্রুয়ারি ২০২০
সম্পাদকীয়
A A

পুঁজিবাজারকে শক্তিশালী করতে সরকারি ৪ ব্যাংক আগামী ৩১ অক্টোবরের মধ্যেই স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত হবে। একই সঙ্গে বাজারে তালিকাভুক্ত রূপালী ব্যাংকের আরও ১৫ শতাংশ শেয়ার বাজারে ছাড়া হবে। যেকোনো মূল্যে পুঁজিবাজার শক্তিশালী করতে চাই, এমন ঘোষণা দিয়ে ওই তালিকাভূক্তির কথা জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

রোববার সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে রাষ্ট্রীয় মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক ও অংশীজনদের সঙ্গে বৈঠকে হওয়া ওই সিদ্ধান্ত দেশের পুঁজিবাজারে কতোটা প্রভাব ফেলতে পারবে, তা দেখার জন্য অপেক্ষা করতে হবে।

অনেক বছর হলোই দেশের পুঁজিবাজারে নিম্নমুখী প্রবণতা সবাইকে ভাবাচ্ছে, কোনো ধরণের উদ্যোগ কাজে আসছে না বলে বাজার সংশ্লিষ্টদের অভিযোগ রয়েছে। সরকার বিভিন্ন সময় নানা পদক্ষেপ নিলেও তা কাজে আসেনি।

পুঁজিবাজারের এই অবস্থা সরকারকেও যে ভাবাচ্ছে, তা আজকের বৈঠকে অর্থমন্ত্রীর বক্তব্যে বোঝা যায়। তিনি বলছেন, একটা জায়গা নিয়ে সবসময় আমরা চিন্তাগ্রস্ত, সেটি হচ্ছে পুঁজিবাজার। পুঁজিবার হচ্ছে অর্থনীতির রিফ্লেকশন, অর্থনীতির যে ফান্ডামেন্টাল সে ফান্ডামেন্টালের ওপর সবসময় অবস্থান করে পুঁজিবাজার। কিন্তু আমাদের দেশের পুঁজিবাজার কেন যেন অর্থনীতির সাথে অ্যালায়েন নয়। অর্থনীতির যে গতিশীলতা তার সাথে পুঁজিবাজার যায় না।

অর্থমন্ত্রীর ঘোষণার প্রভাব পুঁজিবাজারে দ্রুত কোনো সুসংবাদ বয়ে আনতে পারেনি, বরং ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৬৪ পয়েন্ট কমে গেছে। ডিএসই সূচক বর্তমানে অবস্থান করছে ৪ হাজার ৩৮৮ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১৪ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ১২ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ২১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৪৯২ পয়েন্টে। ডিএসইতে ৩৫৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৪৩টির, কমেছে ২৭১টির এবং অপরিবর্তিত রয়েছে ৪২টির।

আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১৪০ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩ হাজার ৪০২ পয়েন্টে। সিএসইতে টাকার অংকে ১৩ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Reneta

পুঁজিবাজারের বিনিয়োগকারীরা আস্থাহীনতায় ভুগছে, এ কথা বললে খুব একটা ভুল হবে না। বাজার উঠানামার মাঝে থেকে আবার কোনো চক্র সক্রিয় হয়ে ওঠে কিনা, সে শঙ্কা যেনো ভর করেছে বাজারে। অতীতের বিভিন্ন সময়ে বাজার কারসাজির বিষয়ে কার্যকর পদক্ষেপ নিলে হয়তো ধীরে ধীরে আস্থা ফিরতে পারে বাজারে। আমাদের আশাবাদ, সংশ্লিষ্টরা এ বিষয়ে মনোযোগী হবেন।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: শেয়ারবাজারশেয়ারবাজারে ধস
শেয়ারTweetPin

সর্বশেষ

মহাখালীতে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ

মহাখালীতে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ

মে ২০, ২০২৬

বিশ্বকাপের বাকি ২২ দিন: কখনও জয় পায়নি যে দেশগুলো

মে ২০, ২০২৬

নবীন শিক্ষার্থীদের দক্ষ ও মানবিক চিকিৎসক হিসেবে গড়ে ওঠার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

মে ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

ছাঁটাই আতঙ্কে মেটা ও লিঙ্কডইন কর্মীদের মানসিক চাপ বাড়ছে

মে ২০, ২০২৬

প্রেস অ্যাক্রেডিটেশন আপিল কমিটি পুনর্গঠন

মে ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT