চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পিয়েরে ট্রুডোকে মরণোত্তর সম্মাননা জানালেন প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:২৪ অপরাহ্ণ ১৭, সেপ্টেম্বর ২০১৬
আন্তর্জাতিক
A A

প্রধানমন্ত্রী শেখ হাসিনা কানাডার সাবেক প্রধানমন্ত্রী পিয়েরে এলিয়ট
ট্রুডোকে মরণোত্তর ‘ বাংলাদেশ মুক্তিযুদ্ধ সম্মাননা’ প্রদান করেছেন।

শুক্রবার মন্ট্রিলে হায়াত রিজেন্সি হোটেলে দ্বিপাক্ষিক বৈঠক শেষে পিয়েরে
ট্রুডোর ছেলে ও কানাডার বর্তমান প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর কাছে
‘ফ্রেন্ডস অব লিবারেশন ওয়ার অনার’ হস্তান্তর করেন প্রধানমন্ত্রী।

১৯৭১ সালে
বাংলাদেশের মুক্তিযুদ্ধকে সমর্থন এবং বিশেষ অবদান রাখায় কানাডার সাবেক
প্রধানমন্ত্রী পিয়েরে ট্রুডোকে বাংলাদেশ সরকার এই সম্মাননা দেয়।

অনুষ্ঠানে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী একেএম মোজাম্মেল হক, পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী এবং অটোয়ায় বাংলাদেশের হাইকমিশনার মিজানুর রহমান উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে পররাষ্ট্র সচিব শহিদুল হক সাংবাদিকদের জানান, সম্মাননা দেয়ার সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে যে কয়েকজন বিশ্বনেতা বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে অবস্থান নিয়েছিলেন পিয়েরে ট্রুডো তার মধ্যে অন্যতম।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর যে কয়েকটি দেশ প্রথম বাংলাদেশকে স্বীকৃতি দেয় তার মধ্যে কানাডা অন্যতম। মুক্তিযুদ্ধের সময় পিয়েরে ট্রুডো আন্তজার্তিক পর্যায়ে বাংলাদেশের পক্ষে দৃঢ়ভাবে কথা বলেছেন।

Reneta

বাংলাদেশের প্রধানমন্ত্রী বলেন, পিয়েরে ট্রুডো কমনওয়েলথ ও জাতিসংঘে বাংলাদেশের সদস্যপদ লাভের জন্য খোলাখুলিভাবে সমর্থন দিয়েছেন।

সম্মননা গ্রহণের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জাস্টিন ট্রুডো বলেন, ‘আমরা উভয়েই সেকেন্ড জেনারেশন। আপনার পিতা ও আমার পিতা দু’জনেই প্রধানমন্ত্রী ছিলেন।’

সম্মাননা প্রদানকালে উভয় প্রধানমন্ত্রীর পিতার বন্ধুত্বের সম্পর্ককে শ্রদ্ধাভরে স্মরণ করা হয়। পরিবারের পক্ষ থেকে এই সম্মাননা গ্রহণ করায় কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে প্রধানমন্ত্রী তার কৃতজ্ঞতা জানান।

এ সময় প্রধানমন্ত্রী বলেন, ‘আমি প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও তার পরিবারের সদস্যদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা এবং বন্ধু রাষ্ট্র কানাডার উন্নয়ন-সুখ ও সমৃদ্ধি কামনা করছি।

শেখ হাসিনা কানাডার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষতেও অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: জাস্টিন ট্রুডোশেখ হাসিনা
শেয়ারTweetPin

সর্বশেষ

হামে আক্রান্ত গর্ভবতীদের ভ্রুণের ক্ষতি নিয়ে স্বাস্থ্য বিশেষজ্ঞদের শঙ্কা

মে ১৯, ২০২৬

ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের ১২ বছর পূর্তি

মে ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

মাজারে হামলার নিন্দা জানিয়েছেন ছারছীনার পীর সাহেব

মে ১৯, ২০২৬

লিটনের কিপিং বিশ্বমানের: শন টেইট

মে ১৯, ২০২৬

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জিতবে বাংলাদেশ, আত্মবিশ্বাসী নাফিস

মে ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT