চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পিসিবি’র শীর্ষ পদে ওয়াসিম আকরাম?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:০০ অপরাহ্ণ ২৮, জুলাই ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

নির্বাচনে জয় পেলেও এখনো সরকারিভাবে পাকিস্তানের প্রধানমন্ত্রীর চেয়ারে বসেননি ইমরান খান। তার আগেই পাকিস্তানের ক্রিকেট বোর্ডের শীর্ষ পদে তার ‘শিষ্য’ ওয়াসিম আকরাম বসতে পারেন বলে জল্পনা তুঙ্গে।

পিসিবির বর্তমান চেয়ারম্যান নজম শেঠি। তিনি অবশ্য স্থায়ী চেয়ারম্যান নন। এক রকম ডামাডোলের মধ্যদিয়ে চলছে বোর্ড। তাই আকরামকে ভবিষ্যতে চেয়ারম্যান হিসেবে তুলে ধরা হচ্ছে। যদিও পিসিবির পুরনো কর্মকর্তারা সেটা মানতে চাইছেন না।

আকরামের পিসিবি প্রধান হওয়ার খবর উড়িয়ে দিয়ে সাবেক প্রধান নির্বাচক সালাউদ্দিন আহমেদ সাল্লু বলেছেন, ‘ইমরানকে প্রধানমন্ত্রী হিসেবে অনেকেই দেখতে চেয়েছিলেন। সেটা হয়েছে। কিন্তু এর সঙ্গে পিসিবিকে মিশিয়ে ফেললে সেটা ঠিক হবে না। শেঠির নেতৃত্বে পাকিস্তান ক্রিকেট সাফল্য পাচ্ছে।’

Banglabid

সাল্লুর আরো সংযোজন, ‘ইমরানের হাতে অনেক কাজ। তাই মনে হয় না, স্বাধীন একটা সংস্থার দিকে হাত বাড়াবে। সবই গণতান্ত্রিক পদ্ধতিতে হবে।’

পিসিবিতে আকরামের নাম উঠে আসার পেছনে অন্যতম কারণ, ইমারন ও আকরাম একই সঙ্গে পাকিস্তানের জাতীয় দলে খেলেছেন। দুজনের দেশের ক্রিকেটের অনেক সাফল্যের নায়ক। তাদের সম্পর্কও দারুণ। নির্বাচনের আগে সাবেক ক্রিকেটারদের মধ্যে আকরামই জোরেসোরে এবং প্রকাশ্যে ইমরানকে সমর্থন করেছেন।

তাছাড়া পাকিস্তানের ক্রিকেট একটা বড় সংকটের মধ্যদিয়ে যাচ্ছে। ২০০৯ সালে শ্রীলঙ্কার টিম বাসে সন্ত্রাসী হামলার পর দীর্ঘদিন আন্তর্জাতিক ক্রিকেট নির্বাসিতই ছিল পাকিস্তানে। সেখানে জিম্বাবুয়ে ও শ্রীলঙ্কা ছাড়া কোনো দল সফর করেনি। তাই দেশের ক্রিকেটে পুরনো রং ফেরাতে আকরামের ভাবমূর্তি কাজে লাগাতে চাইবেন ইমরান।

Reneta

যদিও পাকিস্তান মিডিয়ার দাবি, আকরামের পরিবারের দিক থেকেই এই গুঞ্জন ছড়ানো হচ্ছে।

তবে এটাও সত্যি যে, ইমরানের জয়ে পাকিস্তানের ক্রীড়াঙ্গনে উন্নতি আশা করছেন অনেকেই। যে তালিকায় আছেন, হকি লিডেন্ড ইসলাউদ্দিন সিদ্দিকি, তার ক্রিকেট সতীর্থ জাভেদ মিঁয়াদাদ, জহির আব্বাস, শহিদ আফ্রিদি ও জাহাঙ্গীর খান সহ অনেকে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইমরান খানওয়াসিম আকরামপিসিবিলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

একই দিনে জন্মেছিলেন কমল দাশগুপ্ত ও ফিরোজা বেগম

পরবর্তী

‘কোর্টের নির্দেশ অমান্য করে বিএনপির নেতাকর্মীদের গ্রেপ্তার করছে পুলিশ’

পরবর্তী

‘কোর্টের নির্দেশ অমান্য করে বিএনপির নেতাকর্মীদের গ্রেপ্তার করছে পুলিশ’

ডানপন্থি রাজনীতির সঙ্কট কাটাতে কি নতুন কেউ আসছে?

সর্বশেষ

লাল ফাইলে কেন শপথবাক্য পাঠ করেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

লাল ফাইলে কেন শপথবাক্য?

আগস্ট ২১, ২০২৬

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামকে ভারতের রাষ্ট্রপতির অভিনন্দন

আগস্ট ২১, ২০২৬

রাষ্ট্রপতির কার্যালয়ের জনবিভাগের সচিবসহ তিন সচিব পদে পরিবর্তন

আগস্ট ২১, ২০২৬

শপথ নিলেন আরও ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT