চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পিলখানায় শহীদদের প্রতি রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৫৫ পূর্বাহ্ণ ২৫, ফেব্রুয়ারি ২০১৮
বাংলাদেশ
A A

পিলখানা ট্র্যাজেডির নবম বার্ষিকীতে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার সকালে বনানী সামরিক কবরস্থানে প্রথমে রাষ্ট্রপতির পক্ষে শহীদদের কবরে পুষ্পস্তবক অর্পণ করেন তার সামরিক সচিব মেজর জেনারেল মো. সরোয়ার হোসেন। এরপর প্রধানমন্ত্রীর পক্ষে তার সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নুল আবেদীন ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর প্রতিনিধির পর স্বরাষ্ট্রমন্ত্রী, সেনা, নৌ ও বিমানবাহিনীর প্রধানসহ উর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তাবৃন্দ ফুল দিয়ে পিলখানার শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। এরপর উপস্থিত সবাই তাদের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করেন।

পিলখানা হত্যাকাণ্ড বাংলাদেশের ইতিহাসে বিভীষিকাময় এক স্মৃতি। ২০০৯ সালের এই দিনে পিলখানায় তৎকালীন বিডিআর (বর্তমানে বিজিবি) সদর দপ্তরে ঘটে ওই নারকীয় হত্যকাণ্ড।প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শ্রদ্ধা

বিডিআরের কিছু বিপথগামী সদস্য দাবি-দাওয়ার নামে অগ্নিসংযোগ, লুটপাট ও নির্মম হত্যাযজ্ঞের মাধ্যমে পিলখানায় নারকীয় তাণ্ডব চালিয়ে মহাপরিচালকসহ ৫৭ জন সেনা কর্মকর্তাকে নৃশংসভাবে হত্যা করে। এ ঘটনায় নিহত হয় নারী ও শিশুসহ আরও ১৭ জন।

ওই হত্যা মামলায় নিম্ন আদালতের রায়ের পর গত বছর হাইকোর্টে আপিলের রায়ে ১শ’ ৩৯ জনের মৃত্যুদণ্ডের রায় বহাল রাখা হয়। বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয় আরো ১শ’ ৯৪ জনকে এবং খালাস দেওয়া হয় ২৯ জনকে।পিলখানা হত্যাকাণ্ড

প্রতিবারের মতো নিহতদের স্মরণে এবারও নানা কর্মসূচি পালন করছে বিজিবি ও সেনাবাহিনী।

ট্যাগ: পিলখানা ট্র্যাজেডিলিড নিউজ
শেয়ারTweetPin1
পূর্ববর্তী

শ্রীদেবীর শেষ কিছু ছবি

পরবর্তী

আমার নামে কোনো ফেসবুক আইডি নেই: ফখরুল

পরবর্তী
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

আমার নামে কোনো ফেসবুক আইডি নেই: ফখরুল

কোটা পদ্ধতি

কোটা সংস্কারের দাবিতে শাহবাগে বিপুল জনসমাগম

সর্বশেষ

লর্ডসে পাকিস্তানকে গুটিয়ে সিরিজ ঘরেই রাখল ইংল্যান্ড

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজধানীতে সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলি, নারীসহ গুলিবিদ্ধ ৩

আগস্ট ৩০, ২০২৬

মালাগাকে আটকে দিয়ে শীর্ষ শক্ত করল রিয়াল

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

সাইপ্রাস উপকূলে ফেরি উল্টে নিহত ৭, নিখোঁজ ২৩

আগস্ট ৩০, ২০২৬

তিন জেলায় নতুন এসপিসহ পুলিশের ১৭ কর্মকর্তা রদবদল

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT