চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পিরোজপুরে বলেশ্বর নদীতে চলছে জাটকা শিকার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৪৭ অপরাহ্ন ২৯, জুন ২০১৫
কৃষি
A A

পিরোজপুরের বলেশ্বর নদীর তীরবর্তী মঠবাড়িয়া উপজেলার জানখালি, বড় মাছুয়া, তুলাতলা, তুষখালীসহ বিভিন্ন এলাকায় স্থায়ীভাবে বাঁশ পুঁতে ও ড্রাম ব্যবহার করে বাঁধা জাল দিয়ে অবাধে মাছ ধরা চলছে।

এর ফলে জাটকাসহ বিভিন্ন প্রকারের মাছ ও মাছের ছোট ছোট পোনা বাঁধা জালে আটকা পড়ছে। এতে ধীরে ধীরে মাছ শূন্য হয়ে পড়ছে বলেশ্বর নদী।

নদীর এ মাছ শূন্যতা রক্ষা করতে বিভিন্ন সময়ে জেলা মৎস্য বিভাগ, কোস্টগার্ড, ভ্রাম্যমান আদালত এসব নদ-নদীতে অভিযান চালালেও বন্ধ হচ্ছে না মাছ নিধন।

মৎস্য বিভাগ, কোস্টগার্ড, ভ্রাম্যমান আদালত বিভিন্ন সময়ে এই নদীতে অভিযান চালিয়েছে। অভিযানে অবৈধ কারেন্ট জাল ও মাছ ধরার উপকরণ আটক করে আইনগত ব্যবস্থা নিলেও কোনো কাজ হয়নি।

সম্প্রতি মঠবাড়িয়া উপজেলার জানখালী, মাছুয়া, তুষখালী এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমান বাঁধা জাল, কারেন্ট জাল, নেট জাল, ড্রাম আটক করে জেলা প্রশাসন।

পিরোজপুর জেলা মৎস্য কর্মকর্তা ডক্টর অলিউর রহমান বলেন, দুটো বড় বড় বাধাঁ জাল তুলেছি, কারেন্ট জাল তুলেছি। বাঁধা জালে অনেক ইলিশ মাছের বাচ্চা ধরা পড়ে। এসব বাচ্চা রক্ষা করার জন্য এ জাল অপসরণ করা।

Reneta

নির্বাহী ম্যাজিস্ট্রেট সাব্বির আহমেদ আকুঞ্জি বলেন, মৎস্য রক্ষা ও অপসরণের ১৯৫০ এর আওতায় জেলা প্রশাসন ও জেলা মৎস্য অফিসের উদ্যোগে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এতে আমরা নিয়মিত কারেন্ট জাল ধরছি এবং জাটকা সংরক্ষণের জন্য কার্যক্রম চালিয়ে যাচ্ছি।

স্থানীয় কিছু প্রভাবশালীর অসহযোগিতার কারণে মাছ নিধন বন্ধ করা যাচ্ছে না বলেও অভিযোগ রয়েছে।

Jui  Banner Campaign
ট্যাগ: কারেন্ট জালজাটকাপিরোজপুর
শেয়ারTweetPin

সর্বশেষ

শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়া কাপ শুরু বাংলাদেশের

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

‘ভিন্নমত থাকলেও সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই’

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

১৭ ফেব্রুয়ারির মধ্যে বিজয়ীদের শপথ গ্রহণ হবে: প্রেস সচিব

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে বাড়িতে বিস্ফোরণে ২ জন নিহত

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

এবার দেশ গড়ার পালা: তারেক রহমান

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT