চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পিরিয়ডের কারণে শিক্ষিকার তিরস্কারে ছাত্রীর আত্মহত্যা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:১০ অপরাহ্ন ১১, সেপ্টেম্বর ২০১৯
আন্তর্জাতিক
A A

পিরিয়ডের (ঋতুস্রাব) কারণে শ্রেণিকক্ষে অপমান করায় কেনিয়ায় এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে। রাজধানী নাইরোবির পশ্চিমে কাবিয়ানগেক শহরে এ ঘটনা ঘটে।

১৪ বছর বয়সী ওই ছাত্রীর পরিবারের অভিযোগ, পিরিয়ডের কারণে স্কুলড্রেসে দাগ লাগায় শ্রেণিকক্ষেই একজন শিক্ষিকা তাকে অপমান করেন। অপমান সহ্য করতে না পেরে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে সে।

বিবিসি জানায়, এ ঘটনায় মঙ্গলবার প্রায় ২০০ জন অভিভাবক স্কুল এলাকায় বিক্ষোভ করেন। পরে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। পুলিশ এসময় কয়েকজনকে আটকও করে।

ওই ছাত্রীর মা বলেন, স্কুলড্রেস ময়লা করায় শিক্ষিকা তাকে ‘নোংড়া’ বলেন এবং ক্লাস থেকে বের হয়ে যেতে বলেন। এসময় তার কাছে প্যাড হিসেবে ব্যবহার করার মত কিছু ছিল না।

তিনি বলেন, এরপর আমার মেয়ে বাড়ি চলে আসে এবং তার সাথে কী হয়েছে তা আমাকে জানায়। কিন্তু এরপর আমি যখন পানি আনতে বাইরে যাই তখন সে আত্মহত্যা করে।

এ ঘটনায় পুলিশের কাছে অভিযোগ করেছেন ওই ছাত্রীর অভিভাবক। তবে তারা পুলিশের ভূমিকায় হতাশ হয়ে পড়েছেন।

Reneta

ছাত্রীর আত্মহত্যার ঘটনায় স্কুলের প্রধান শিক্ষক মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন।

অন্য অনেক দেশের মতো কেনিয়াতেও অনেক মেয়ের স্যানিটারি পণ্য কেনার সামর্থ্য নেই। স্কুলছাত্রীদের স্যানিটারি তোয়ালে সরবরাহের জন্য ২০১৭ সালে দেশটিতে আইন পাস হয়। তবে এখন পর্যন্ত সব স্কুলে কেন তা হচ্ছে তা তদন্ত করছে সংসদীয় কমিটি।

জাতিসংঘের এক রিপোর্ট বলছে উপ-সাহারান আফ্রিকার দেশগুলোতে পিরিয়ডের কারণে প্রতি ১০ জন স্কুলছাত্রীর মধ্যে একজন স্কুল ত্যাগ করছে। পিরিয়ডের কারণে মেয়েরা তাদের পড়াশোনার ২০ শতাংশ থেকে বঞ্চিত হচ্ছে। একপর্যায়ে অনেকে স্কুলই ছেড়ে দিচ্ছে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: কেনিয়াছাত্রীর আত্মহত্যাপিরিয়ড
শেয়ারTweetPin

সর্বশেষ

বাংলাদেশেই কেন আকাশপথের জ্বালানির দাম সবচেয়ে বেশি?

মার্চ ২৪, ২০২৬

অর্থ আত্মসাতের অভিযোগে আসিফ আকবরের নামে থানায় জিডি

মার্চ ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রশান্ত মহাসাগরে ৭.৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামির আশঙ্কা

মার্চ ২৪, ২০২৬

মুক্তিযুদ্ধ জাদুঘর ও জুলাই স্মৃতি জাদুঘর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত

মার্চ ২৪, ২০২৬

নতুন নির্বাচকরা দায়িত্ব বুঝে নিচ্ছেন কবে, লক্ষ্য কী হাবিবুলদের

মার্চ ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT