চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পিপলস লিজিংয়ের ১২২ ঋণ খেলাপির দেশ ত্যাগে নিষেধাজ্ঞা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৪৪ অপরাহ্ন ১৫, মার্চ ২০২১
- সেমি লিড, আদালত
A A

আর্থিক প্রতিষ্ঠান পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড থেকে পাঁচ লাখ কিংবা তার বেশি টাকার ঋণ খেলাপি ১২২ ব্যক্তির দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে হাইকোর্ট।

আদালতের আদেশ অনুযায়ী নির্ধারিত তারিখে হাজির না হওয়ায় বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের হাইকোর্ট বেঞ্চের দেয়া এই আদেশ সোমবার প্রকাশ করা হয়। আদালত তার আদেশে এই ১২২ ব্যক্তির বর্তমান ঠিকানা সরবরাহ করতে পিপলস লিজিংয়ের প্রবেশনাল লিক্যুডেটর মো. আসাদুজ্জামানকে নির্দেশ দিয়েছেন।পাশাপাশি আইন প্রয়োগকারী সংস্থা এবং রাষ্ট্রকে এবিষয়ে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দিতে বলা হয়েছে।

এর আগে আর্থিক প্রতিষ্ঠান পিপলস লিজিং অ্যান্ড ফাইনান্সিয়াল সার্ভিসেস লিমিটেড থেকে ৫ লক্ষ বা তার বেশি টাকা নেয়া ঋণ খেলাপি ২৮৬ জনকে তলব করে গত গত ২১ জানুয়ারি আদেশ দেন হাইকোর্ট। তাদের পর্যায়ক্রমে আদালতে হাজির হয়ে খেলাপি ঋণের বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়। সে অনুযায়ী ঋণ খেলাপি ১৬৪ জন ব্যক্তি হাইকোর্টে হাজির হন। অন্যরা হাজির না হওয়ায় আজ হাইকোর্ট তাদের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দিলেন।

ধারাবাহিক লোকসানে থাকা শেয়ারবাজারে তালিকাভুক্ত আর্থিক প্রতিষ্ঠান পিপলস লিজিং ২০১৪ সালের পর থেকে আমানতকারীদের কোনো লভ্যাংশ দিতে পারেনি। এরপর ২০১৯ সালের ১৪ জুলাই থেকে দেশের পুঁজিবাজারে কোম্পানিটির শেয়ার লেনদেন বন্ধ হয়। এক পর্যায়ে প্রতিষ্ঠানটির পরিচালনা বোর্ড ভেঙে নতুন বোর্ড গঠন করে পর্যবেক্ষক নিয়োগ দেয় বাংলাদেশ ব্যাংক। এতেও প্রতিষ্ঠানটির সার্বিক অবস্থার উন্নতি না হওয়ায় গত বছরের জুলাই মাসে প্রতিষ্ঠানটি অবসায়নের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ব্যাংক। এমন দৈন্যদশায় পড়া এই আর্থিক প্রতিষ্ঠানটি গ্রাহকের আমানতের টাকা ফেরত দিতে অপারগতা প্রকাশ করে। এক পর্যায়ে পিপলস লিজিংয়ের ভুক্তভোগী কয়েক আমানতকারীরা টাকা ফেরত পেতে হাইকোর্টেও আকুতি জানায়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পিপলস লিজিংহাইকোর্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

শিরীন শারমিন চৌধুরীর জামিন মঞ্জুর

এপ্রিল ১২, ২০২৬

হামের জরুরি টিকা দেওয়ার দ্বিতীয় পর্যায়ের কার্যক্রম শুরু

এপ্রিল ১২, ২০২৬

জুলাই শহীদ পরিবার ও যোদ্ধাদের সঙ্গে ১১ দলের মতবিনিময়

এপ্রিল ১২, ২০২৬

সংরক্ষিত নারী আসন: শেষ দিনে বিএনপিতে মনোনয়ন জমার হিড়িক

এপ্রিল ১২, ২০২৬

অন্তর্বর্তী সরকারের ১৩৩ অধ্যাদেশ যাচাই শেষে বিল আকারে উপস্থাপন করা হবে

এপ্রিল ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT