চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পিন্ধনের কাপড় ছাড়া সব পুইড়া গেছে, এখন রাস্তায় বইসা আছি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:১২ অপরাহ্ণ ১১, মার্চ ২০২০
- সেমি লিড, বাংলাদেশ
A A

রাজধানীর মিরপুরের রূপনগর এলাকার বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় ২০০ ঘর পুড়ে গেছে। ঘর বাড়ি ছেড়ে রাস্তায় মাথা গোঁজার ঠাই নিয়েছে বস্তিবাসীরা। এখন পর্যন্ত এ ঘটনায় নিহত বা আহত হওয়ার কোনো সংবাদ পায়নি পুলিশ।

ফায়ার সার্ভিসের ২৫টি ইউনিটের ৩ ঘণ্টা চেষ্টার পর নিয়ন্ত্রণে আনে বস্তির আগুন। ফায়ার সার্ভিস সদর দপ্তরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাসেল শিকদার চ্যানেল আই অনলাইনকে জানান: সাড়ে ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। সকাল ৯টা ৪৫ মিনিটে এ আগুনের সূত্রপাত হয়। এখন সেখানে ড্যাম্পিংয়ের কাজ চলছে।

ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, আগুন লাগার খবর শুনে বস্তির সব মানুষ আতঙ্কে ছোটাছুটি শুরু করেন। অনেকে ঘরের মালপত্র সরানোর চেষ্টা করেও আগুনের উত্তাপের কারণে পারেননি। বস্তিটির বেশিরভাগ বাসিন্দা গৃহকর্মী ও পোশাক শ্রমিক ছিলেন।

রূপনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন: অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা একযোগে আগুন নেভানোর কাজ শুরু করে। বস্তিতে ৬০০ থেকে ৭০০টি ঘর আছে। আগুনের তীব্রতার কারণে ঘণ্টা দুয়েকের মধ্যে প্রায় ২০০ ঘর পুড়ে গেছে।

ওই বস্তির বাসিন্দা রিকশাচালক মো. তাহের বলেন: ১৯৮০ সাল থেকে এই বস্তিতে বসবাস করছি। সকালে কিছু বুঝে ওঠার আগেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। আমাদের সব পুড়ে শেষ হয়ে গেছে।

পরনের কাপড় ছাড়া এখন আর কিছুই নেই জানিয়ে পেশায় গৃহকর্মী রহিমা বেগম বললেন: কিছুই বাঁচাইতে পারি না। এই পিন্ধনের কাপড়টা খালি বাঁচাইছি।

Reneta

পোশাক কারখানার শ্রমিক ইয়াসমিন বেগম বলেন, ‘‘এখন রাস্তায় থাকতে হইব, বাচ্চা পোলাপাইন লইয়া আমরা সইরা গেছি। আমার ঘরদুয়ার সব পুইড়া গেছে। এখন রাস্তায় বইসা রইছি।’’

তিনি আরও বলেন, সকালে অগ্নিকাণ্ডের ঘটনার সময় অনেকেই বস্তিতে ছিলেন না। কর্মস্থলে যাওয়ার জন্য বেরিয়ে গেছেন। আর যারা আগুন লাগার সময় ছিলেন তারা রাস্তায় এসে দাঁড়িয়ে আছেন।

সকাল ৯টা ৪৫ মিনিটে রাজধানীর মিরপুরের রূপনগরের ‘ত’ ব্লকের বস্তিতে আগুন লাগে। খবর পেয়ে প্রথমে ১১ ইউনিট পরে পর্যায়ক্রমে ১৬, ২২ ও ২৫ ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মিরপুর
শেয়ারTweetPin

সর্বশেষ

যে ৭ সিনেমায় অমর হয়ে থাকবেন প্রদীপ রাওয়াত

আগস্ট ৫, ২০২৬

চলে গেলেন দাপুটে অভিনেতা প্রদীপ রাওয়াত

আগস্ট ৪, ২০২৬

ভিনিসিয়াসকে নিয়ে ফের আলোচনায় রিয়াল, বাড়ছে না চুক্তির প্রস্তাব

আগস্ট ৪, ২০২৬

মাদ্রিদে দাবানল– দুর্গতদের পাশে মেসি, পুনর্গঠনে অনুদান

আগস্ট ৪, ২০২৬

আরবাঈন উপলক্ষে কারবালায় লাখো মানুষের শোকযাত্রা

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT