চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পিন্টুর মৃত্যুর জন্য সরকারকে দায়ী করলেন খালেদা

চকোর মালিথাচকোর মালিথা
১:০৯ অপরাহ্ণ ০৩, মে ২০১৫
রাজনীতি
A A

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া রোববার রাতে দেশের বৌদ্ধ ধর্মালম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় কালে বলেন,‘নাসির উদ্দিন আহমেদ পিন্টুকে জেল খানায় হত্যা করা হয়েছে।’এ সময় তিনি অভিযোগ করেন,‘এর জন্য হাসিনাও দায়ী।’

বেগম জিয়া আরো বলেন, ‘চিকিৎসার অভাবেই পিন্টু মৃত্যুবরণ করেছেন। তার হত্যার বিচার করতে হবে। কেনো কোর্টের নির্দেশ পর্যন্ত মানা হয়নি। এর জন্য হাসিনা থেকে আরম্ভ করে কেউ ছাড়া পাবে না। কারণ হাসিনার নির্দেশেই সবকিছু চলে এখন। একমাত্র তার নিদের্শেই সবকিছু হয়। কাজেই এর জন্য হাসিনাও দায়ী। হাসিনাও দোষী কারণ তার নিদের্শেই তাকে ঢাকার বাইরে নিয়ে যাওয়া হয়েছে। যাকে ঢাকার বাইরে নেয়ার কথা না।’

‘বাংলাদেশ এখন আর গণতান্ত্রিক দেশ নাই’ মন্তব্য করে খালেদা জিয়া বলেন, ‘বাংলাদেশ এখন একটা পুলিশ স্টেট হয়ে গেছে। আজকে পুলিশ যখন বলে এই সরকারকে আমরা টিকিয়ে রেখেছি এইভাবে দেশ চলতে পারে না। তারা দেশে এমন পরিস্থিতি সৃষ্টি করবে যখন তারা নিজের লোকদের দ্বারাই আক্রান্ত হবে। যাদের তারা ফ্রাঙ্কেনস্টাইন বানিয়েছে তাদের দ্বারাই আক্রান্ত হয়ে তারা শেষ হয়ে যাবে।’

সিটি কর্পোরেশন নির্বাচনের মাধ্যমে প্রমাণিত হয়েছে এই সরকারের অধীনে ৫ জানুয়ারির নির্বাচনে অংশগ্রহণ না করা বিএনপির জন্য সঠিক ছিল বলে দাবি করেন খালেদা জিয়া।

এ অনুষ্ঠানে বৌদ্ধ সম্প্রদায়ের নেতারা বেগম খালেদা জিয়াকে ফুল এবং ক্রেস্ট দিয়ে শুভেচ্ছা জানায়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: খালেদা জিয়ানাসিরউদ্দিন পিন্টুবিএনপি
শেয়ারTweetPin

সর্বশেষ

এই জয় সাধারণ নয়, পুরো জাতির অনুভূতি: মেসি

জুলাই ১৬, ২০২৬

এই দলটি আমাকে সবসময় বিস্মিত করে: স্কালোনি

জুলাই ১৬, ২০২৬

ইংল্যাল্ডের দুর্বলতা কোথায় ছিল, জানালেন মার্টিনেজ

জুলাই ১৬, ২০২৬

‘আমি স্বপ্ন দেখেছিলাম গোলটি করব’- জয়ের পর মার্টিনেজ

জুলাই ১৬, ২০২৬

৭ মিনিটের ঝড়, আরও একবার প্রত্যাবর্তনের মহাকাব্য লিখে ফাইনালে আর্জেন্টিনা

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT