চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পিন্টুর মরদেহ পেলো পরিবার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:০৯ পূর্বাহ্ণ ০৩, মে ২০১৫
বাংলাদেশ
A A

নাসিরউদ্দিন পিন্টুর মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করেছে কারা কর্তৃপক্ষ। রাত সাড়ে এগারোটার দিকে ছোট ভাই নাসিম আহমেদ রিন্টু কারা কর্তৃপক্ষের কাছ থেকে মরদেহ গ্রহণ করেন।

এরপর রাজশাহী মহানগর বিএনপি নগরীর হেতেমখাঁ বড় মসজিদে নামাজে জানাযার আয়োজন করে। 

জানাজা শেষে পিন্টুর মরদেহ নিয়ে পুরানো ঢাকার পৈত্রিক নিবাসের পথে রওনা দেন নাসিম আহমেদ।

রোববার
দুপুরে মারা যান কারাবন্দী বিএনপি নেতা নাসিরউদ্দিন পিন্টু। রাজশাহী
কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দুপুর
সোয়া ১২টার দিকে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন।

রাজশাহী মেডিকেল কলেজ
হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিন বলেন,
হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়। রাজশাহীর জেল সুপার শফিকুল ইসলাম খান
বলেছেন, পিন্টু হার্টের রোগী ছিলেন। আজ ছুটির দিনে তিনি সকাল ১০টা-১১টার
দিকে বুকে ব্যথার কথা বলেন। শুনে দ্রুত বাসা থেকে কারাগারে গিয়ে রাজশাহী
মেডিকেল কলেজ হাসপাতালের কার্ডিওলজি বিভাগে নিয়ে যাওয়ার কথা জানান জেল
সুপার।

রাজশাহী মেডিকেল কলেজের হৃদরোগ বিভাগের প্রধান অধ্যাপক রইস উদ্দিন বলেন, কেন্দ্রীয় কারাগার থেকে যখন
১২টা ২০ মিনিটে নাসিরউদ্দিনকে হাসপাতালে আনা হয় তখন টেস্ট করে তাকে মৃত
ঘোষণা করা হয়। চিকিৎসকদের মনে হয়েছে আরো ২০ বা ৩০ মিনিট আগে তার মৃত্যু হয়।

Reneta

তিনি
আরো বলেন, গত ২৬ তারিখে ফলোআপের জন্য পিন্টু হাসপাতালে এসেছিলেন। তখন তার
হাইপারটেনশন, ডায়াবেটিস ও হার্ট ডিজিজ ছিলো। সেসময় চিকিৎসাও দেয়া হয়েছিলো।
মূলত হার্টের রোগে পিন্টুর মৃত্যু হয়েছে।

নাসিরউদ্দিন পিন্টুর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

রাজশাহী কেন্দ্রীয় কারাগারে বন্দী থাকা অবস্থায় আগেও নাসিরউদ্দিন পিন্টুকে হাসপাতালে ভর্তি করা হয়েছিলো।

বিডিআর
বিদ্রোহের ঘটনায় ২০০৯ সালে গ্রেফতার হন পিন্টু। পরে হত্যা মামলায় বিদ্রোহী
বিডিআর সদস্যদের পালিয়ে যেতে সহযোগিতার কারণে তাকে যাবজ্জীবন কারাদণ্ড
দেওয়া হয়।

গত ২০ এপ্রিল কাশিমপুর হাই সিকিউরিটি সেন্ট্রাল প্রিজন থেকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয় নাসিরউদ্দিন আহমেদ পিন্টুকে।

বিভিন্ন
সময় নানা ঘটনায় সাবেক এই সংসদ সদস্যকে কারাগারে থাকতে হয়েছিলো। সর্বশেষ
তিনি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র
জমা দিয়েছিলেন। কিন্তু নির্বাচনী আইন অনুযায়ী তার ম‌নোনয়নপত্র বা‌তিল
হ‌য়ে যায়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নাসিরউদ্দিন পিন্টুবিএনপিমরদেহ
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রধানমন্ত্রী তারেক রহমান

জুলাই বাংলাদেশের জাতীয় ইতিহাসের এক অবিস্মরণীয় সন্ধিক্ষণ: প্রধানমন্ত্রী

জুলাই ১৬, ২০২৬

বাংলাদেশের দুষ্প্রাপ্য ছবি সমগ্র: ইতিহাস সংরক্ষণে এক দশক

জুলাই ১৬, ২০২৬

আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচের আগে আবারও আলোচনায় ফকল্যান্ড যুদ্ধ

জুলাই ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

‘ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ১০০ বিলিয়ন ডলার’

জুলাই ১৬, ২০২৬

মধ্যপ্রাচ্য সংকটে টানা চতুর্থ দিন বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT