বিএনপি নেতা নাসিরউদ্দিন আহমেদ পিন্টুর দাফন সম্পন্ন হয়েছে। হাজারিবাগে লেদার টেকনোলজি ইন্সটিটিউট মাঠে তৃতীয় জানাযা শেষে আজিমপুর কবরস্থানে বাবার কবরে তাকে দাফন করা হয়।
এর আগে দ্বিতীয় জানাযা হয় দলীয় কার্যালয়ের সামনে। জানাযা শেষে দলীয় নেতা-কর্মীরা পিন্টুর মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়।
পিন্টুর প্রতি শেষ শ্রদ্ধা জানাতে দলীয় কার্যালয়ে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
সেসময় ব্যারিস্টার স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ বলেন, যে রাজনৈতিক প্রতিহিংসার কারণে পিন্টুকে আজ মৃত্যু বরণ করতে হলো, ভবিষ্যতে তার সুষ্ঠ তদন্ত করা হবে।
বিএনপি কার্যালয়ে দ্বিতীয় জানাযা শেষে নিজ নিবাস ২৫ মনেশ্বর রোড হাজারীবাগে নিয়ে যাওয়া হয় তার মরদেহ।
রোববার রাত সোয়া ১১টার দিকে রাজশাহী মেডিকলে কলেজ মর্গ থেকে পিন্টুর মরদেহ গ্রহণ করেন ছোট ভাই নাসিম উদ্দিন রিন্টু।
সোমবার ভোর ৬টায় পিন্টুর মরদেহ রাজশাহী থেকে ঢাকা এসে পৌঁছায়।
রোববার দুপুরে মারা যান কারাবন্দী বিএনপি নেতা নাসিরউদ্দিন পিন্টু। রাজশাহী কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দুপুর সোয়া ১২টার দিকে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন।







