চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পিছিয়ে যাওয়ার অপেক্ষায় টি-টুয়েন্টি বিশ্বকাপ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৩৮ অপরাহ্ণ ২২, মে ২০২০
ক্রিকেট, স্পোর্টস
A A

পিছিয়ে যেতে পারে ২০২০ টি-টুয়েন্টি বিশ্বকাপ। চলতি বছরের অক্টোবর-নভেম্বরে অস্ট্রেলিয়ায় আয়োজন হওয়ার কথা থাকলেও করোনাভাইরাসের কারণে সূচির যে বিপর্যয় ঘটেছে, সেই ধাক্কা কাটিয়ে নির্ধারিত সময়ে আর আসরটি মাঠে নেয়া সম্ভব নয় বলেই মনে করছে বৈশ্বিক ক্রিকেটের অভিভাবক সংস্থা আইসিসি।

আগামী সপ্তাহে টি-টুয়েন্টি বিশ্বকাপের অস্ট্রেলিয়া আসর পিছিয়ে দেয়ার ঘোষণা আসতে পারে বলে জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।

আসর পিছিয়ে দেয়ার সম্ভাবনা থেকেই সৃষ্টি হয়েছে একটি প্রশ্নের। যার যথাযথ উত্তর খুঁজে বেড়াচ্ছে আইসিসি ও আয়োজক অস্ট্রেলিয়া। প্রশ্নটি হচ্ছে, কবে তাহলে আয়োজন করা হবে ২০২০ টি-টুয়েন্টি বিশ্বকাপের ঝুলে যাওয়া আসর। ২০২১ সালেই যে আছে আরেকটি একই ফরম্যাটের বিশ্বকাপ। অবশ্য ক্রিকেট অস্ট্রেলিয়ার হাতে আছে একাধিক বিকল্প-

প্রথমত, ২০২১ সালের ফেব্রুয়ারি/মার্চ মাসে একটি সম্ভাব্য সূচি ফাঁকা আছে। সেসময়ে বিশ্বকাপ আয়োজন হলে আবার টি-টুয়েন্টির একঘেয়েমিতে পেয়ে বসতে পারে দর্শকদের। কারণ তখন এপ্রিলের আইপিএল আবার পিছিয়ে দিতে হবে। তাতে আবার ইংল্যান্ডের ভারত সফর ঝুঁকিতে পড়ে যাবে। সিরিজটির সম্প্রচার স্বত্ব স্টার ইন্ডিয়ার, যারা আইসিসির সব আয়োজনেরও সম্প্রচার ভাগীদার। বিশ্বকাপ এবং ভারত-ইংল্যান্ড সিরিজ সূচির ঝামেলায় পড়ুক তা কিছুতেই চাইবে না প্রতিষ্ঠানটি।

দ্বিতীয়ত, বিসিসিআইকে রাজি করিয়ে ২০২১ সালে বিশ্বকাপ আয়োজন করতে পারে অস্ট্রেলিয়া। ২০২১ বিশ্বকাপের স্বাগতিক ভারত। সেক্ষেত্রে তাদের ২০২২ সালে পিছিয়ে দিতে হবে ২০২১ আসর। কিন্তু কী যুক্তিতে ভারত আসর পিছিয়ে দেবে? সেটাও এক বড় প্রশ্ন!

তৃতীয়ত, সবদিক বিবেচনায় ২০২২ সালটি হতে পারে অস্ট্রেলিয়ার জন্য আদর্শ সময়। সেবছর আইসিসির কোনো আয়োজন নেই। তবে খেলোয়াড়দের আপত্তি থাকলেও থাকতে পারে।

Reneta

সবকিছু নির্ভর করছে ২৬ ও ২৮মে আইসিসির সদস্য বোর্ডগুলোর টেলি কনফারেন্স সভার উপর। সেখানে নির্ধারণ হবে ২০২০ সালের টি-টুয়েন্টি বিশ্বকাপের ভাগ্য। একইসঙ্গে দুটি গুরুত্বপূর্ণ বিষয়ও আলোচনা হবে সভায়। আইসিসির নতুন সভাপতির নমিনেশন পত্র গ্রহণ ও জমা দেয়ার শেষ তারিখ এবং নির্বাচনের তারিখ ঠিক করা।

আগামী সেপ্টেম্বরের মাঝামাঝি পর্যন্ত আন্তর্জাতিক ফ্লাইট ও নিজেদের সীমান্ত বন্ধ রাখার ঘোষণা দিয়েছে অস্ট্রেলিয়া। এরপর সেখানে গেলে থাকতে হবে কোয়ারেন্টাইনে। এ অবস্থায় ১৬ দলের বিশ্বকাপ আয়োজন যে একপ্রকার অসম্ভব সেটা মানতে হচ্ছে অস্ট্রেলিয়াকে।

বিশ্বকাপ নিয়ে অস্ট্রেলিয়ার ভাগ্য খারাপ হলে কপাল খুলতে পারে ভারত ও ইংল্যান্ডের। সেক্ষেত্রে অক্টোবর-নভেম্বর মাসটা ফাঁকাই থাকবে একপ্রকার। ফলে পাকিস্তান সিরিজ নিয়ে তাড়াহুড়ো করতে হবে না ইংলিশ ক্রিকেট বোর্ডকে।

আর ২০২০ সালের আইপিএলটা আয়োজন করতে পারবে বিসিসিআই। তখন ভাড়া করা বিমানে বিদেশি ক্রিকেটারদের আনার খরচটাও গায়ে লাগবে না আয়োজকদের। যদিও বিশ্বকাপ আয়োজন বাদ দিয়ে আইপিএল আয়োজন করার ব্যাপারে কোনো চাপ দেয়া হবে না বলেই জানিয়েছেন বিসিসিআইয়ের এক কর্মকর্তা। কারণ বিতর্ক উঠছে অজি বোর্ড ও আইসিসির উপর বিসিসিআইয়ের প্রভাব খাটানোর বিষয়ে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অস্ট্রেলিয়াআইসিসিটি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২০বিসিসিআইভারতলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ওয়েরজাবালের রেকর্ড গড়া গোলে প্রথমার্ধে এগিয়ে স্পেন

জুলাই ১৫, ২০২৬

জাহিদ হাসান ফিরছেন, যে অনুরোধ করলেন ভক্তরা

জুলাই ১৫, ২০২৬

বিশ্বকাপের সেমিফাইনালে ক্লাব হিসেবে বার্সার রেকর্ড

জুলাই ১৫, ২০২৬

ট্রাম্পের সাথে সম্পর্ক, ইনফান্তিনোর বিরুদ্ধে আইওসি’তে অভিযোগ

জুলাই ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে ভারত যা জানাল

জুলাই ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT