চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পিকে বেতন কমানোয় খেলতে পারবেন ডিপাই-গার্সিয়া

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৫১ অপরাহ্ন ১৪, আগস্ট ২০২১
ফুটবল, স্পোর্টস
A A

দেনা, আর্থিক অনটন, আর লা লিগার বেতন কাঠামোর জেরে কেমন ফাঁদে আটকে আছে বার্সেলোনা সেটির আরেকটি উদাহরণ সামনে এলো শনিবার। জেরার্ড পিকে বেতন কমানোয় একেবারে শেষমুহুর্তে সম্ভব হল তিন খেলোয়াড়ের কাতালান জার্সিতে মাঠে নামার পথ তৈরি করা।

লিগ শুরু হয়ে গেছে, একদিন পরেই নতুন মৌসুমে মাঠে নামতে হবে, কিন্তু সম্ভব হচ্ছিল না মেমফিস ডিপাই, এরিক গার্সিয়া, রে মানাজকে স্কোয়াডে আনা। ডিপাই-গার্সিয়াকে ফ্রি এজেন্ট হিসেবে কিনে লিগে নিবন্ধন করাতে পারছিল না বার্সা। লা লিগার ঠিক করে দেয়া বেতন কাঠামোয় তাদের ফিট করা যাচ্ছিল না।

ঠিক একই কারণে লিওনেল মেসির সঙ্গে চুক্তি করতে না পারার কথা জানিয়েছিল বার্সা। মেসি নিজেও ৫০ শতাংশ বেতন কম নিতে চেয়েছিলেন। তবুও সম্ভব হয়নি। মহাতারকা এখন দুবছরের চুক্তিতে পিএসজিতে।

মেসিকে ধরে রাখতে না পারার পর যাদের এ মৌসুমে কিনে এনেছে বার্সা, তাদেরও লিগে নামাতে পারছিল না। জেরার্ড পিকে সেটি সহজ করে দিয়েছেন। ঠিক কত শতাংশ বেতন কম নিতে রাজি হয়েছেন তিনি, সেটি অবশ্য প্রকাশ করেনি বার্সা।

বার্সা কেবল পিকেকে ধন্যবাদ জানিয়ে মেমফিস ডিপাই, এরিক গার্সিয়া, রে মানাজকে খেলাতে পারার বিষটি নিশ্চিত হওয়ার কথা জানিয়েছে। একদিন পর নতুন মৌসুমে নিজেদের প্রথম ম্যাচে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে এই খেলোয়াড়দের স্কোয়াডে পাচ্ছেন কোচ রোনাল্ড কোম্যান।

সার্জিও বুসকেটস, সার্জি রবের্তো ও জর্ডি আলবার সঙ্গেও বেতন কমানোর কথা চালিয়ে যাচ্ছে বার্সা। তাতে আরও কিছু খেলোয়াড়কে স্কোয়াডে অন্তর্ভুক্ত করাতে পারবে ন্যু ক্যাম্পের দলটি।

Jui  Banner Campaign
ট্যাগ: কোম্যানগার্সিয়াডিপাইপিকেবার্সালা লিগালিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

এপস্টেইনের কাছে গোপন তথ্য ফাঁসের অভিযোগে ম্যান্ডেলসনের বিরুদ্ধে তদন্ত শুরু

ফেব্রুয়ারি ৪, ২০২৬
ছবি সংগৃহীত

ফারুকীর জন্য স্বাধীনতা পদক চাইলেন প্রেস সচিব

ফেব্রুয়ারি ৪, ২০২৬
ছবি সংগৃহীত

যমুনা সার কারখানায় আবারও ইউরিয়া উৎপাদন শুরু

ফেব্রুয়ারি ৪, ২০২৬
ছবি: সংগৃহীত

আন্তঃধর্মীয় দম্পতির হত্যাকাণ্ডে স্তব্ধ ভারতের একটি গ্রাম

ফেব্রুয়ারি ৪, ২০২৬
ছবি:  প্রতিনিধি

দিনভর বিক্ষোভের পর জবি শিক্ষার্থীরা উদ্বোধন করল মন্দির

ফেব্রুয়ারি ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT