চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পিকনিক নিয়ে স্কুলগুলোর জন্য কোনো নির্দেশনা নেই শিক্ষা অধিদপ্তরের

শর্মিলা সিনড্রেলা শর্মিলা সিনড্রেলা
৪:১৪ অপরাহ্ণ ২৬, জানুয়ারি ২০১৭
শিক্ষা
A A

পাঠ্যক্রম ও পড়াশোনার বাইরে শিক্ষার্থীদের আর কোন কার্যক্রম বিষয়ে নির্দেশনা নেই শিক্ষা অধিদপ্তরের। এমনকি বুধবার রাতে যশোরে ভয়াবহ দুর্ঘটনা ঘটে যাওয়ার পরও আপাতত এই বিষয়ে কোনো সিদ্ধান্ত নেই তাদের।

পিকনিকে আনন্দ করার জন্য তারা বেরিয়েছিলো বাড়ি থেকে। কিন্তু সেই আনন্দকে অশ্রুতে পরিণত করে লাশ হয়ে ফিরেছে শিশুরা।  প্রায়শই এমন সব দুর্ঘটনার শিকার হচ্ছে স্কুলের পিকনিক বাসগুলো। আর তাতে ক্ষতিগ্রস্থ হচ্ছে কোমলমতি শিক্ষার্থীরাসহ শিক্ষকরাও। দুর্ঘটনার কারণে আনন্দ পরিণত হচ্ছে বিষাদে।

তিন বছর আগে যশোরেই মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৯ শিক্ষার্থী নিহত হয়। বুধবার রাতে আবারো যশোরে পিকনিকের বাস দুর্ঘটনার শিকার হয়। যশোরের চৌগাছায় পিকনিকের বাস উল্টে শিক্ষক ও দুই ছাত্রীসহ ৫ জন নিহত হয়। এই ঘটনায় আহত হয় কমপক্ষে ৩০ জন।

Banglabid

২০১১ সালের ১১ জুলাই ফুটবল খেলা দেখে ট্রাকে করে বাড়ি ফেরার পথে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ডোবায় পড়ে যায়। এতে ৩৮ জন শিক্ষার্থীসহ ৪০ জন মারা যায়। চট্টগ্রামের মিরসরাই উপজেলার সৈদালি গ্রামে এ ঘটনা ঘটে।

শিক্ষার্থীদের নিরাপত্তার ব্যাপারে কি স্কুলগুলোর জন্য কোনো নির্দেশনা দিচ্ছে শিক্ষা অধিদপ্তর? এমন প্রশ্নের জবাবে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ড. এস এম ওয়াহিদুজ্জামান চ্যানেল আই অনলাইনকে বলেন, না এমন কোনো নির্দেশনা নেই। পিকনিকের বিষয়টি পুরোপুরিই প্রতিষ্ঠানের বিষয়। সেই ব্যাপারে তাই বিস্তারিত ব্যবস্থা তারাই নেন। আর যেহেতু এমন ঘটনা বারবারই ঘটছে তাই এই ব্যাপারে বাড়তি সচেতনতাও তাদেরই নেওয়া উচিত।

প্রফেসর ড. এস এম ওয়াহিদুজ্জামান

ভবিষ্যতে সেভাবে কোনো নির্দেশনা দেওয়ার আপাতত কোনো সিদ্ধান্ত না থাকলেও তিনি সব স্কুলগুলোর প্রতি অনুরোধ জানান, যেন প্রতিটি প্রতিষ্ঠানই শিক্ষা সফরে গেলে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা মাথায় রাখেন।

Reneta

সাধারণত পাঠ্যক্রম ও পড়াশোনার বিষয়টি নিয়েই ভাবেন শিক্ষা অধিদপ্তর।নিরাপত্তার বিষয়টি প্রসাশনের দায়িত্বে। তবে কোনো স্কুলের কোনো দুর্ঘটনা ঘটলে আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার চেষ্টা করি। যশোর ট্র্যাজেডির পরও আমরা খোঁজখবর নিচ্ছি, চিকিৎসার ব্যবস্থা করছি। বা কোথাও ইভটিজিং হলে আমাদের শিক্ষামন্ত্রীও ছুটে যান। কিন্তু এভাবে শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য আমাদের আলাদা কোনো সেল নেই। সেটা প্রশাসনের দায়িত্বে। আপাতত সেই ব্যাপারে কোনো সিদ্ধান্তও নেওয়া হয়নি।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

চট্টগ্রামে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে দুই ছেলে প্রাণ হারানোর পর দিশেহারা বাবা সেকান্দার আলী

‘বাবা, ভাত খেতে আসো তাড়াতাড়ি… কেউ বলবে না’

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজধানীসহ ৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির পূর্বাভাস

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালি ইরানেরই থাকবে: ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী

আগস্ট ১৫, ২০২৬

সামিটের গ্যাস সরবরাহ শুরু, শিল্প ও বিদ্যুতে মিলবে স্বস্তি

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড করার হুমকি ট্রাম্পের

আগস্ট ১৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT